মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আইন লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশে অবস্থানসহ নানা কারণে ৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে ‘অধিকাংশ’ অপরাধ হলো হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদে সমর্থন। এই পদক্ষেপ নেয়া হলো এমন এক সময়ে যখন ট্রাম্প প্রশাসন অভিবাসন ও বিদেশি শিক্ষার্থীদের ওপর কঠোর দমননীতি অব্যাহত রেখেছে। যদিও দেশটির পররাষ্ট্র দফতর স্পষ্ট করেনি তারা ‘সন্ত্রাসবাদে সমর্থন’ বলতে কী বোঝাচ্ছে, তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছিলেন। প্রশাসনের দাবি, এসব কর্মকাণ্ড অ্যান্টি- সিমেটিক কিংবা ‘ইহুদি-বিরোধী আচরণ’ প্রকাশ করে। ছয় হাজার ভিসার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
সম্প্রতি বিমানের কিছু ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান। বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ইতোমধ্যে ঢাকা-আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্ল্যাশ সম্পর্কিত ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাগুলোর বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিটি ফ্লাইটভিত্তিক ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড ও অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে ঘটনার মূল কারণ নির্ধারণ করতে বলা হয়েছে। কারিগরি সমস্যাগুলোর বিপরীতে…
রাজনৈতিক দলগুলোর কাছে শনিবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া নিয়ে বিএনপিসহ দলগুলো নিজেদের মধ্যে আলোচনা-বিশ্লেষণ করছে। সনদে ৮৪টি বিষয়ে ঐকমত্যের কথা বলা হয়েছে। আর ১৫টি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে দলগুলো। এর মধ্যে ১০টি প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বিএনপি। বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন, জুলাই সনদের নোট অব ডিসেন্ট চূড়ান্ত খসড়ার মতামতে কিছু বিষয়ে ছাড় দিয়ে আরও উদারতা দেখাবেন তাঁরা। বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতিসহ দু-তিনটি বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। এদিকে জুলাই সনদ নিয়ে নানান আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর…
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)-এর আঞ্চলিক মধ্যস্থতাকারীদের দেয়া সর্বশেষ গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবে সম্মতি জানিয়েছে। সংগঠনটির একটির সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। মিসর ও কাতারের প্রস্তাবটি মূলত মার্কিন দূত স্টিভ উইটকফ জুন মাসে যে কাঠামো উপস্থাপন করেছিলেন তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতির সময় হামাস প্রায় ৫০ জন অবশিষ্ট ইসরায়েলি বন্দির অর্ধেককে (যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে) দুই দফায় মুক্তি দেবে। এ সময় স্থায়ী যুদ্ধবিরতি নিয়েও আলোচনা চলবে। তবে ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গত সপ্তাহে জানিয়েছিল, তারা…
দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সকালে ঢাকায় আকাশ মেঘলা ছিল। দুপুর পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। দিনের বাকি সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব…
উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সোমবার (১৮ আগস্ট) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক নম্বর-১ (এক) এ এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় (১৮.৮০ উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি ১৮ আগস্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিমি দক্ষিণপশ্চিমে…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজনের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠকের ফাঁকে পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের কথা উল্লেখ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, “বৈঠকের শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করি এবং তার সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের ব্যবস্থা শুরু করি, বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। ” মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন ও জেলেনস্কির বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে দুই…
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন– জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল,…
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিলো স্বাধীন, সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ। ২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (১৮ আগস্ট) এ রায় দেন। এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ…
রাশিয়ার যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে সমঝোতায় রাজি করানোর চাপ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে ‘অবিলম্বেই’ এই যুদ্ধের ইতি টানতে পারেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির গুরুত্বপূর্ণ সফরের একদিন আগে ট্রাম্প সতর্ক করে বলেন, রাশিয়ার দখল করা ক্রিমিয়া ফেরত আনা এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ—এসব কোনোভাবেই আলোচনার টেবিলে থাকবে না। রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবিলম্বেই শেষ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন। তিনি লেখেন, মনে করে দেখুন, এই যুদ্ধ কীভাবে শুরু হয়েছিল। ওবামার সময়ে (১২ বছর আগে) একটিও গুলি ছোড়া ছাড়াই ক্রিমিয়া চলে…
