যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (স্থানীয় সময়) মধ্যরাত সাড়ে ৩টার দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের একটি নাইটক্লাবে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-এই হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্লাবের বাইরে একটি ‘বিবাদের’ জের ধরে এই হামলা হতে পারে বলেও ধারণা তাদের। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া কাছাকাছি একটি রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলে। গণবিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করে রাজধানী তেলআবিব। খবর, বিবিসি’র। রোববার (১৭ আগস্ট) তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত সেই প্রতিবাদ সমাবেশে যোগ দেয় প্রায় ৫ লাখ মানুষ। এদিন ‘অক্টোবর কাউন্সিল’ নামের সংগঠনের ডাকে ইসরায়েলি পতাকা ও জিম্মিদের ছবি হাতে নিয়ে জড়ো হয় সব শ্রেণি-পেশার মানুষ। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজায় চলমান অভিযান বন্ধের দাবি জানান তারা। মূল সড়ক অবরোধ করে চলে মিছিল স্লোগান। এদিন বন্ধ ছিল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এসময় আটক করা হয় অন্তত…
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামী থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে। এর আগে, ১৭আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। ৮ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী। একইসাথে সাক্ষ্য দেন জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এবারের বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি একা নন, বরং তার ইউরোপীয় মিত্রদেরও সঙ্গে নিচ্ছেন তিনি। তবে তারা ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মারের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনসহ বেশ কয়েকজন…
চট্টগ্রাম নগরের আকবর শাহ সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ…
এ দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, ‘এই দেশ সবার। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবার করবেন। ধর্মীয় সকল অনুষ্ঠান আপনারা উদযাপন করবেন আনন্দের সঙ্গে।’ তিনি বলেন, এখানে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান আছেন। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো। এক হয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাবো। তিনি আরও বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এ…
বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে যেসব কিংবদন্তি শিল্পীদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, তাদের একজন আইয়ুব বাচ্চু। আজ, ১৬ আগস্ট; ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নেন গিটারের জাদুকর খ্যাত এই শিল্পী। কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। বেঁচে থাকলে ৬৩ বছরে পা রাখতেন এই রকস্টার। বাংলাদেশে ব্যান্ডসংগীতকে জনপ্রিয় ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে যে আইয়ুব বাচ্চু অগ্রণী ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য। ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান; তার হাত ধরেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ডসংগীত এক নতুন মাত্রা পেয়েছিল। আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’,…
ওপার বাংলায় দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে দর্শক। মুক্তির দিন (১৪ আগস্ট) সকাল থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়েছে দর্শকের ভিড়; প্রতিটি শো-ই চলছে হাউজফুল। এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা; এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর উদ্দেশে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার। শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’ এই প্রযোজক আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভেরিক’-খ্যাত এই অভিনেতা জানিয়েছেন, সময়সূচী না মেলায় ট্রাম্পের এই প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি তিনি। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন ক্রুজ- শুধু সময়সূচী না মেলায়। ট্রাম্প গত বুধবার ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছে গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতের কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর। এছাড়াও চলচ্চিত্র অভিনেতা…
শুধু বলিউড বা দক্ষিণী তারকারাই ভক্তদের পূজা পান- এমন নয়। একসময় মাধুরী দীক্ষিত, হেমা মালিনী কিংবা লতা মঙ্গেশকরের ছবি দিয়ে তাদের আলাদা করে শ্রদ্ধা জানানো হতো; কলকাতায় অমিতাভ বচ্চনের নামে রয়েছে মন্দির, রজনীকান্তের জন্যেও রয়েছে স্থানীয় উপসানালয়। এবার ভক্তদের এমন ভাবাবেগে জড়িয়ে গেলেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বলা বাহুল্য, শুভশ্রী এখন অনুরাগীদের কাছে একমাত্র ‘লেডি সুপারস্টার’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ধূমকেতু। আর সেই ছবিকে ঘিরেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারে দেখা গেল আবেগের এক চূড়ান্ত রূপ! শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে দিলেন ভক্তরা, স্লোগান উঠল, ‘জয় মা শুভশ্রী!’ কোথাও আবার পোস্টার ঢেকে দেওয়া হলো ফুলে ফুলে। শুভশ্রী গত কয়েক বছরে…
