জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’-এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার রাত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন থাকবে। এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
২০২৪ সালের আজকের এ দিন অর্থাৎ ৫ আগস্ট ছিল দীর্ঘ একমাসের আন্দোলনের শেষ দিন। অভ্যুত্থানের ক্যালেন্ডারে যার নাম দেয়া হয় ‘৩৬ জুলাই’। এ দিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলের দিকে রওনা দেন। তীব্র আন্দোলন, লাশের মিছিল আর বাংলার মানুষের আত্মত্যাগের কাছে নত হয়ে দেশত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। দুপুরের দিকে শেখ হাসিনার পলায়নের সংবাদ ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বিজয়ের উল্লাসে মেতে ওঠেন সকলে। ঢাকার রাজপথে তখন তিল ধারণের ঠাঁই নেই, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। গণভবন, সংসদ…
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলে থাকবেন তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক। সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউ প্রতিনিধি দলের আগমনের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরবাচন কমিশনের সবশেষ প্রস্তুমিূলক কাজের অগ্রগতি তুলে ধরেন সচিব। তিনি বলেন, ইইউ পযবেক্ষণ দল মিড সেপ্টেম্বরে দেশে আসবে। এরমধ্যে তিনজন বিদেশি ও চার জন স্থানীয় পযবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।…
যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। ৬টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে ১২টিতে একমত, ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বিএনপি। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে ২৬…
জুলাই আন্দোলনে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার পতন-পরবর্তী ১১ মাসে সারাদেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি এক হাজার ১৬৮ পুলিশ। এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে আরও জানানো হয়, কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা-সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি দেখা গেছে। টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন,…
আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। ৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, ৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। জাহাঙ্গীর আলম…
শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার। তিনি বলেন, আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে কোনোদিন মাথানত করবো না। আমাদের দেশকে আমরা নেতারা স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলবো। এর নেতৃত্ব দিচ্ছেন…
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, অধ্যাপক ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শোকবার্তায় বলা হয়েছে, আজ (রোববার) বাদ জোহর ধানমণ্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৯৪০ সালের ৯ নভেম্বর কুষ্টিয়া জেলার ভেড়ামারায় শমশের আলীর জন্ম। বাবার চাকরির কারণে শৈশবে কিছুদিন কেটেছে…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানির পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘স্বৈরাচারদের সমিতি করা হলে, শেখ হাসিনা সভাপতি হতে পারেন। মিথ্যার পিএইচডি করা জন্য হিটলারও হয়তো তার কাছে আসতেন। আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নেই। আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি। আমরা ন্যায়বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। আমরা ন্যায়বিচার চাইবো, ন্যায়বিচারের মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ শাস্তি চাইবো। যুগ সন্ধিক্ষণে ন্যায়বিচারের জন্য দাঁড়িয়েছি। শুধু রাষ্ট্রপক্ষ নয়, সকলে…
দুটি গুরুত্বপূর্ণ তারিখ সামনে রেখে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট অথবা ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের দিন ৮ আগস্টকে নির্বাচনের সময় ঘোষণা করার দিন হিসেবে বেছে নিতে পারেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের দিনক্ষণ বা সময়সীমা নির্ধারণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছে। যদিও এসব বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণের বিষয়টি সামনে আসেনি। তবে একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ড. ইউনূস অন্তর্বর্তী সরকার গঠনের তারিখটিকে বেশি গুরুত্ব দিতে চান না। তাই ভাষণ ৫ আগস্টই…
