Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। সেখানে তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল- পিএমএলএন’এর প্রধান নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ইরানি প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। লাহোরে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের কবরে শ্রদ্ধা জানান পেজেশকিয়ান। এরপর সেখান থেকে ইসলামাবাদে পৌঁছান তিনি। সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সাথে বৈঠক করবেন ইরানি প্রেসিডেন্ট। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক…

Read More

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারাও যোগ দেবেন বলে জানা গেছে। প্রথমে এই কর্মসূচি জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থানান্তর করা হয় শাহবাগে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল। তা ছাড়া, সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম…

Read More

চব্বিশের ৩ আগস্ট আন্দোলনকারীদের কাছে ছিল ৩৪ জুলাই। এদিন নানা শ্রেণী-পেশার আপামর জনসাধারণ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। উদ্বেলিত ছাত্র-জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ-বাতাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হতেই পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। ৩ আগস্ট বিকেলে তৎকালীন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দেন ছাত্র-জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। দাবি এখন একটাই- স্বৈরাচারী হাসিনা সরকারের পতন। শিক্ষার্থীদের পক্ষে তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনার সরকার ও…

Read More

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে গণমিছিল করবে জামায়াত। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (২ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে। গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বানও জানিয়েছে। এই মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মিয়া…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে প্রাণ হারালেন আরও ৬২ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই মানবিক সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন। রোববার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে। সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগেও জিএইচএফ পরিচালিত কেন্দ্রগুলোয় সহায়তা নিতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। যদিও গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয়, তারা কিছু নির্দিষ্ট…

Read More

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো পাঠদান কার্যক্রম পরিচালিত হবে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেয়া হচ্ছে। উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে দেশটি তার অবস্থান পুনরায় স্পষ্ট করেছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে জানান, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে— এমন সামগ্রী রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি। তিনি বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে— এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেওয়া হয়নি।” সম্প্রতি গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি…

Read More

কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় দলটির নেতারা এই ইশতেহার ঘোষণা করবে। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে সমাবেশ মঞ্চ প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম। আজকের সমাবেশে ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিও জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন শহিদ মিনার প্রাঙ্গণে। এদিকে এই আয়েজনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। লাগানো হয়ে হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। আর সাদা…

Read More

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের গ্রেফতারকৃত…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (রোববার) সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। একইসঙ্গে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হবে। আজকের বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে গণমাধ্যম। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ…

Read More