দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। বিগত ১৬ বছরে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হয়। আহতদের চিকিৎসা দেয়া হয়নি। জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের স্মরণ করে ড. ইউনূস বলেন, শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। গুরুতর আহতদের বিদেশে চিকিৎসা করানো হয়েছে। এসময় প্রধানউপদেষ্টা একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলে জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলের আগে হওয়া সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না । যারা পিআর চায় না, তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে। স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের উপর যেকোনো ধরনের হুমকি জামায়াত…
পলাতক স্বৈরাচার একুশ শতকের এই বাংলাদেশে এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। তিনি বলেন, রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তাঁবেদারমুক্ত বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে। স্বাধীনতা ও গণতান্ত্রিক…
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) বিচারক এই আদেশ দেন। খবর বিবিসির। আদালতের এই আদেশের ফলে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সাবেক ডানপন্থী এই রাজনীতিক ও আদালতের মধ্যকার টানাপোড়েন আরও বাড়ল। সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র। ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে এখন বিচার চলছে। এর আগে জ্বালাময়ী ভাষণ দিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করার অভিযোগে ওঠায় গতিবিধি নজরদারিতে রাখতে গত মাসে বলসোনারোকে (৭০) পায়ে…
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির চাপ বাড়ায় আজ মঙ্গলবার সকাল ৯টায় কাপ্তাই বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার কথা ছিল। তবে দ্রুত পানি বেড়ে যাওয়ায় রাতেই গেট খুলে দেওয়া হয়। পানি ছাড়ার আগে কাপ্তাই…
আজ ৫ আগস্ট, স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্তির দিন। দীর্ঘ ষোল বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করার দিন। ছাত্র-জনতার রক্তস্নাত সেই বিজয়ের দিন ফিরে এসেছে। গত বছর আজকের এই দিনে আপামর ছাত্র-জনতা বিজয়োল্লাসে জাতীয় পতাকা হাতে ঘর ছেড়ে পথে নেমে এসেছিলেন। বেলা ৩টা, ২০২৪ সালের ৫ আগস্ট। সেনাপ্রধানের ভাষণের অপেক্ষা না করে মুক্তির আনন্দে বেরিয়ে পড়ে দেশের সর্বশ্রেণির মানুষ। প্রতিটি গলির মুখ থেকে খণ্ড খণ্ড মিছিল। ছোট্ট শিশু। কলেজ ড্রেস পরা বালক-বালিকা। কপালে পতাকা বাঁধা তরুণ। মসজিদের ইমাম। পাড়ার সবজি বিক্রেতা। সাদা চুলে মেহেদি পরা বৃদ্ধ। একে একে সেই মিছিলে শরিক হচ্ছেন সবাই। গন্তব্য রাজপথ।…
সাতসকালে ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। মঙ্গলবার (৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর আরব নিউজের। দখলদার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে এবং হুমকি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানানো হয়েছে। এদিকে টাইমস অব ইসরায়েল বলেছে, হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের বাধাদানের পর কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস এই তথ্য জানিয়েছে। ইতোমধ্যে হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বাজছে, সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এর আগে সোমবার (৪ আগস্ট) ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুতি…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।’ বিকেল পাঁচটায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পাশপাশি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে যা থাকছে, সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করেছে সরকার। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অংশ নেবেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। এতে সভাপতিত্ব করেন…
ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (৫ আগস্ট)। এ উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে পাঠ করবেন। একইদিন রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন তিনি। এতে বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি— কোন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে… তা ঘোষণা করতে পারেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, একইদিন রাতে জাতির উদ্দেশে ভাষণও দেবেন তিনি। এতে অন্তর্বর্তী সরকারের এক বছরের…
