Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রোববার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সোমবার (১৪ জুলাই) এ রিটের ওপর শুনানি হতে পারে। এদিকে শনিবার (১২ জুলাই) টিটন গাজী নামে এক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের সমস্যার কারণে সমস্যা তৈরি হয়েছিল। তবে এখন জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুই বিভাগ করার ক্ষেত্রে কর্মকর্তাদের আপত্তি নেই। রোববার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় নিয়ে উপদেষ্টা কমিটির এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ফাওজুল কবীর খান বলেন, এনবিআর অধ্যাদেশে ত্রুটি রয়েছে। অধ্যাদেশে উপযুক্ত যোগ্য ব্যক্তি ও রাজস্ব আদায়ের যোগ্যতা সুনির্দিষ্ট করা হয়নি। বিষয়গুলো সংশোধন করা হবে। রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগে শুধু ট্যাক্স ও কাস্টমসের কর্মকর্তারা থাকবে এমন দাবি অযৌক্তিক। আবার সেখানে প্রশাসন ক্যাডারের খবরদারিও মানা হবে না।…

Read More

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা। পরে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে তারা বৈঠকে বসেন। ইসি সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধিদল। ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল থেকে শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। ওই…

Read More

২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী ২৫ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত। সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টার। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি। যা অন্যসব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩.৯ শতাংশ, ২০২০ সালে তা হয়েছে ২৫.৬ শতাংশ। এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার বলেছে, মুসলিমদের জন্মহার মৃত্যু হারের চেয়ে অনেক বেশি। তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে।…

Read More

প্রখ্যাত তেলেগু চলচ্চিত্র অভিনেতা ও সাবেক বিধায়ক কোটা শ্রীনিবাস রাও রোববার (১৩ জুলাই) ভোররাতে হায়দরাবাদের ফিল্মনগর এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী রুক্মিণী এবং দুই কন্যাকে। তার একমাত্র পুত্র কোটা প্রসাদ রাও ২০১০ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তেলেগু সিনেমায় ভিলেন, চরিত্রাভিনেতা ও কমেডিয়ান-প্রতিটি ভূমিকাতেই দর্শক হৃদয় জয় করেছিলেন কোটা শ্রীনিবাস রাও। তেলেগুর পাশাপাশি তিনি তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ছবিতেও অভিনয় করেন। তার মোট চলচ্চিত্রের সংখ্যা প্রায় ৭৫০-এর মধ্যে তামিল ছবিতে ৩০টি, হিন্দিতে…

Read More

টানা বৃষ্টিপাত কিছুটা কমলেও সকাল থেকে আবারও মেঘলা আকাশ। ইতোমধ্যে রাজধানীর কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হয়েছে। এই অবস্থায় দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১১ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রোববার (১৩ জুলাই) দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও…

Read More

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা ও ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে পৃথক প্রিজন ভ্যানে আলোচিত এ দু’টি মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সবশেষ রোববার আলোচিত এ মামলার মোট ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা…

Read More

নির্বাচন নিয়ে রাজনীতিতে সন্দেহ, সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন ঠিক কবে হবে, এই প্রশ্ন এখনো অমীমাংসিত। এমন প্রেক্ষাপটে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। নির্বাচন কবে হবে সেটা কি এখন আপনি বলতে পারবেন— এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড, বিকজ আই মাইসেলফ ওন্ট নো এক্স্যাক্ট ডেট (সুনির্দিষ্ট তারিখ)। পোলিং ডেটটা জানি না। এপ্রিলে ফার্স্ট হাফে (প্রথমার্ধে) বলা হচ্ছে। দ্যাট কাইন্ড অফ…

Read More

পানি কমতে থাকায় ফেনীতে প্লাবন পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এতে ধীরে ধীরে বেরিয়ে আসছে বন্যায় ক্ষয়ক্ষতি হওয়ার চিহ্ন। রোববার (১৩ জুলাই) দেখা গেছে, ফুলগাজীতে বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে। তবে, এখনও প্লাবিত মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর। এদিকে নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। পরশুরামের বেশিরভাগ বাড়িঘর থেকেই নেমে গেছে পানি। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

Read More

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। কিছুদিন আগেই এই দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা ভেঙে পড়ার পর ট্রাম্প এই ঘোষণা দেন। রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আলাদা দুটি চিঠির মাধ্যমে ট্রাম্প জানান, মেক্সিকোর বিরুদ্ধে অভিযোগ হলো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক প্রবাহে দেশটির ভূমিকা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ হলো বাণিজ্য ভারসাম্যহীনতা। এর আগে এই সপ্তাহেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া,…

Read More