Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি যেসব দেশ রাশিয়া থেকে তেল ক্রয় করবে তাদেরকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। মস্কোর বিরুদ্ধে ক্ষেপে গিয়ে ট্রাম্প সোমবার (১৪ জুলাই) এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর রয়টার্স নিষেধাজ্ঞার হুমকি দেয়া হলেও ট্রাম্প ৫০ দিনের একটি গ্রেস পিরিয়ড (অবকাশকালীন সময়) রেখেছেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রুশ বিনিয়োগকারীরা এবং ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে রুবলের দরপতন ঠেকানো সম্ভব হয়েছে। পাশাপাশি শেয়ার মার্কেটও ঊর্ধ্বমুখি ছিল। হোয়াইট হাউসের অভাল অফিসে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের পাশে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে খুবই হতাশ। ইউক্রেনকে এখন বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র যুক্তরাষ্ট্রকে দিতে…

Read More

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহের বলেছেন, ‘ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না, যে কোনো নতুন অভিযানের জন্য তেহরান প্রস্তুত রয়েছে। সোমবার (১৪ জুলাই) তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে নাসিরজাদেহ বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র এই অঞ্চলে যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে চায় না, তবে এটি আক্রমণকারীদের যেকোনো অভিযানের বিরুদ্ধে দৃঢ় এবং নিষ্ঠুর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না।’ তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্বাস করি,পারমাণবিক ইস্যু নিয়ে একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্পন্ন হওয়া উচিত, যা ইরান এবং এই অঞ্চলের জন্য উপকারী।’ নাসিরজাদেহ মালয়েশিয়ার…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংক উপ-সভাপতি জোহানেস জুট। বৈঠকে জোহানেস জুট বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা প্রশংসা করেন। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জুট। এ সময় তার সাথে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নবনিযুক্ত বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে। আলোচনাকালে জুট বাংলাদেশের প্রতি তার গভীর ভালবাসা প্রকাশ করেন এবং ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার আগের কর্মকালীন সময় স্মরণ করেন। তিনি…

Read More

বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গাকিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপ-পরিচালক মো. হাফিজুর রহমান। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় তার বৈধ আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন যা অনুসন্ধানাধীন। তদন্তে জানা গেছে, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ…

Read More

গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ৫ আগস্ট জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ভবনটি ইতিহাসের এক গাঢ় অধ্যায় বহন করে। এখান থেকেই দীর্ঘ সময় ধরে দমন-পীড়ন, গুম এবং খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। নতুন এই জাদুঘরের মাধ্যমে সেসব ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে। তিনি আরও বলেন, গণভবনকে এমনভাবে রূপান্তরিত করা হবে, যাতে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে ওঠে। জাদুঘরটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, যেন দর্শনার্থীরা সেই সময়ের বাস্তবতা অনুধাবন করতে পারেন। জাদুঘরটি শুধু বাংলাদেশ…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে, কারণ তারা সরব হলেই এটা বন্ধ হবে। এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি মব সৃষ্টি করতে চায়, তবে জনগণ যেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজের একমাত্র পরিচয়—সে চাঁদাবাজ। সে যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, কাউকে ছাড়…

Read More

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুইজন হলেন চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে…

Read More

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)। পুলিশ জানায়, ভালুকার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড…

Read More

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার (১৪ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপে প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা…

Read More