রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবিদাওয়া তুলছে, তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাকে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেছেন যে,…
কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য একটা প্রকল্প নেয়া হবে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে নির্বাচন কমিশনে। নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কর্মবণ্টন করে এরই মধ্যে পাঁচটি কমিটি গঠন করেছে কমিশন। এর মধ্যে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত কমিটি। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসি উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এ অফিস আদেশ অনুযায়ী, আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ কমিটির অন্য সদস্যরা হলেন-ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, প্রকল্প পরিচালক, আইডিইএ প্রকল্প (২য় পর্যায়), যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২)। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন…
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুইজনের মধ্যে ছেলে শিশুটির বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। অপর নারীর বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৬ জন, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন ৪৬টি প্রতীক যুক্ত করে মোট ১১৫টি প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় জায়গা পায়নি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া ‘শাপলা’ প্রতীক। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের তফসিলে প্রতীক যুক্ত করতে সংশ্লিষ্ট কমিটি মোট ১৫০টি প্রতীক চূড়ান্ত করে। কিন্তু কমিশন এই ১৫০টির মধ্যে কাটছাঁট করে ১১৫টি প্রতীক তফসিলে যুক্ত করার সিদ্ধান্ত দেয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানাতে পারে।…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সাতটি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছেন। বুধবার (৯ জুলাই) ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশে এই চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বুধবার নিজের মালিকানধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শুল্ক আরোপের এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, বুধবার সকালে ‘কমপক্ষে সাতটি দেশের’ তালিকা প্রকাশ এবং বিকেলের দিকে আরও কয়েকটি দেশের নাম জানানো হবে। তবে শেষমেশ তিনি সাতটি দেশের মধ্যেই সীমিত থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের পণ্যে ২০ শতাংশ (আগে ১৭ শতাংশ ছিল), ব্রুনেইয়ের পণ্যে ২৫ শতাংশ…
গত ডিসেম্বরে সামরিক আইন জারির প্রচেষ্টার জন্য দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তাকে একটি নির্জন কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ কোরিয়ার সাবেক এই নেতা তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন, এমন উদ্বেগ প্রকাশ করে সিউলের একটি আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। বিদ্রোহের অভিযোগে বিচারের মুখোমুখি ৬৪ বছর বয়সি এই রাজনীতিবিদকে সিউল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, যেখানে তিনি বছরের শুরুতে ৫২ দিন কারাভোগ করেন এবং চার মাস আগে ‘কারিগরি কারণে’ মুক্তি পান। গত ৩ ডিসেম্বর বেসামরিক সরকারকে উৎখাত করার চেষ্টা করে দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিক…
ভারতের রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র। নিহতরা হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু ও ফ্লাইট লেফটেন্যান্ট রিশি রাজ সিং। বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এক্স-এ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুজন পাইলটই প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে।’ স্থানীয় পুলিশ সুপার জয় যাদব জানান, বিমানটি ভূপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় উড়ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ নিচু দিয়ে উড়ছিল।…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। বিগত ১১ বছরের এসএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাসের হারে এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ। তার মধ্যে…
