দীর্ঘদিনের বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কের পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা অন জু ওয়ান এবং কেপপ গায়িকা ও অভিনেত্রী ব্যাং মিনা। চলতি বছরের নভেম্বরে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে দুজনের এজেন্সি। কোরিয়া টাইমস থেকে জানা যায়, অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ সম্পর্কের পর অন ও মিনা জীবনের পরবর্তী অধ্যায় একসঙ্গে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। অন্যদিকে মিনার এজেন্সি এসএম সিঅ্যান্ডসি বলেছে, দীর্ঘ পরিচয়ের মধ্য থেকে ধীরে ধীরে গড়ে ওঠা ভালোবাসা এবার নতুন যাত্রা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দামেস্ক সফর করে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে বৈঠক করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শনিবার (৫ জুলাই) ল্যামিকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। ল্যামির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এক দশকেরও বেশি সংঘাতের পর সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো দেখা দিয়েছে।”১৪ বছরের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী সিরিয়া সফর করলেন।’ ল্যামি বলেন, ‘যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্ক পুন:স্থাপন করছে, কারণ সমস্ত সিরিয়াবাসীর জন্য একটি স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে নতুন সরকারের প্রতিশ্রুতিকে সমর্থন করা আমাদের স্বার্থে।’ রাজধানী দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এখন পর্যন্ত প্রস্তাবিত সংস্কার আলোচনায় কতগুলো প্রস্তাবে তারা সম্মতি দিয়েছে এবং দ্বিমত প্রকাশ করেছে তাও জানিয়েছে দলটি। রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে যেমন অনেক আগ্রহ ও প্রত্যাশা আছে, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম…
অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন আর নেই। ক্যানসারে আক্রান্ত এই তারকা বুধবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ‘নিপটাক’ ও ‘চার্মড’–এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে যিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। বিবিসি থেকে জানা যায়, ম্যাকমাহনের স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে বলেন, জুলিয়ান এক অসাধারণ মানুষ ছিলেন। তিনি জীবনকে ভালোবাসতেন, পরিবার ও বন্ধুবান্ধবকে ভালোবাসতেন। তার ভক্তদের জন্য ছিল অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি চেয়েছিলেন যত বেশি সম্ভব মানুষের মুখে হাসি ফোটাতে। অভিনয়জীবনের শুরুতে ম্যাকমাহন নজর কাড়েন অতিপ্রাকৃত থ্রিলার সিরিজ ‘চার্মড’-এ অভিনয় করে। তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান ‘নিপটাক’ নামক মেডিক্যাল ড্রামায় প্লাস্টিক সার্জন…
দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। রোববার (৬ জুলাই) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবর্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেসাথে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে, আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল…
টলিগঞ্জের জনপ্রিয় মুখ সুস্মিতা রায়কে নিয়ে নেটিজেনদের মাঝে আবারও ডিভোর্সের গুঞ্জন উঠেছে। সম্প্রতি নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী তার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এনেছেন। স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কি তবে আইনি পথেই বিচ্ছেদ হতে চলেছে সুস্মিতার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তমহলে। যদিও সুস্মিতা বা সব্যসাচী কেউই সরাসরি বিচ্ছেদের কথা উল্লেখ করেননি, তবে তাদের যৌথ বিবৃতিতে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভোর্সের বিষয়ে সুস্মিতা বলেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দু’জনে মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সকলকে বলতে চাই।’ তার কথায়, ‘আমি কারো দিকে আঙুল…
হঠাৎ পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে সরকার। মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে। সোমবার (৩০ জুন) দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮ দশমিক ৩৬ রুপি এবং প্রতি লিটার ডিজেলের দাম ১০ দশমিক ৩৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির ফলে আজ ১ জুলাই থেকে পাকিস্তানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৬৬ দশমিক ৭৯ রুপিতে এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ৯৮ রুপিতে। যদিও এই দাম বাড়ানোটা ১৫ দিনের জন্য করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরান ও ইসরায়েল…
২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে দায়ের করা মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের খাস কামরায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। আদালতে দায়িত্বরত এক উপপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল সোয়া ৫টায় তিনি বলেন, জবানবন্দি রেকর্ড করা এখনো চলছে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জবানবন্দি গ্রহণ শেষ হয় বলে জানান তিনি। এর আগে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান হুদাকে আদালতে হাজির করেন। এ সময় ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা…
ইরানের পরমাণু বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তারা সারফেস ডাইলেক্ট্রিক ব্যারিয়ার ডিসচার্জ (এসডিবিডি) পদ্ধতি ব্যবহার করে একটি প্লাজমা ডিভাইস তৈরিতে সফল হয়েছেন। নতুন আবিষ্কৃত ডিভাইসটি এমন একটি প্রযুক্তি যা বায়ুমণ্ডলীয় চাপে প্লাজমা তৈরির মাধ্যমে সারফেস পরিবর্তন, জীবাণুমুক্তকরণ এবং চিকিৎসা শিল্পে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। সম্প্রতি এই প্রযুক্তিটি উদ্ভাবনে কাজ করে ইরানের পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট। তবে, এই গবেষণার প্রধান হিসেবে দায়িত্বে থাকা পরমাণু বিজ্ঞানী গেল ইসরায়েল-ইরান সংঘাতে দখলদারদের হামলায় নিহত হন। বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্যই একটি সক্ষম উৎস হিসেবে বিবেচিত হয় না, বরং চিকিৎসা, কৃষি, শিল্প এবং পরিবেশসহ…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার অবসান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, “এই যুদ্ধে গাজা ও ইসরায়েল থেকে যেসব ছবি আসছে সেগুলো হৃদয়বিদারক। প্রেসিডেন্ট এসব আর দেখতে চান না। তিনি জীবন রক্ষা করতে চান।” হোয়াইট হাউসের এ কর্মকর্তা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করাকে তারা প্রাধান্য দিচ্ছেন। এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, এ দখলদারের কারণে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত…
