দুপুরের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (০৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জুলাই-আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সেদিন প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম…
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় অন্তত ৭৮ জনের প্রাণ গেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। (খবর বিবিসির) শুক্রবারের এই বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে কার কাউন্টিতে। সেখানেই ৬৮ জনের প্রাণ গেছে, যার মধ্যে ২৮ জনই শিশু। বন্যায় গুয়ারডালুপ নদীর তীরে অবস্থিত খ্রিস্টান মেয়েদের ‘ক্যাম্প মিস্টিক’ সম্পূর্ণভাবে প্লাবিত হয়। ক্যাম্পের ১০ জন মেয়ে ও তাদের এক পরামর্শক এখনো নিখোঁজ। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এলাকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা উদ্ধারকাজে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে বিষাক্ত সাপের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন।…
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে। প্রথম বারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে দেশে ফেরার দিনই গতকাল (রোববার) গভীর রাতে নারী ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে। রাত আড়াইটায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছিল সোয়া তিনটার দিকে। থাইল্যান্ড হয়ে ঋতুপর্ণাদের দেশে ফিরতে ফ্লাইট মিনিট বিশেক বিলম্ব হয়েছিল। ফলে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাতিরঝিলে পৌঁছাতেই বেজে যায় রাত তিনটা। রাত তিনটা হলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কীর্তির সন্মাননা জানাতে ছুটে এসেছিলেন অনেক দর্শক ও সমর্থক। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও ছিলেন। রাত তিনটায় হাতিরঝিলে শুনশান নিরবতার মধ্যে আলো…
ইয়েমেনের তিনটি বন্দরে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের হুদায়দাহ, রাস ইসা ও সালিফ বন্দর। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী সেসব এলাকায় বসবাসকারী সাধারণ লোকজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়, এবং জানিয়ে দেয় শিগগিরই বিমান হামলা হতে চলেছে। খবর বিবিসির। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদ্যুৎকেন্দ্র এবং ‘গ্যালাক্সি লিডার’ নামে একটি বাণিজ্যিক জাহাজ। ইসরায়েলের দাবি, ২০২৩ সালে হুতিদের অপহৃত ওই জাহাজটি ব্যবহার করা হচ্ছিল আন্তর্জাতিক জলসীমায় নৌযান নজরদারির কাজে। হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং সেগুলো প্রতিহত…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের তীব্র সমালোচনা করেছেন। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে তিনি ‘হাস্যকর’ বলে বিদ্রুপ করেছেন।খবর বিবিসির। রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় কোনো দল গঠনের চিন্তা একেবারেই হাস্যকর। আমেরিকায় সবসময়ই দুই-দলের রাজনীতি চলে এসেছে। তৃতীয় দল কেবল বিভ্রান্তি বাড়াবে। ’ গত কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর রোববার মাস্ক ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানাতেই তার এই উদ্যোগ। টেসলার প্রধান নির্বাহী মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানোর উদ্দেশ্যে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট…
সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ রোববার (৬ জুলাই) জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নুর বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে। জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব আলোচনায় আসছে, যেমন পার্বত্য চট্টগ্রাম। দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে অস্থিরতা দেখে আসছি। ৫০ বছরেও সেটার নিরসন করতে পারেনি। তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়। সুতরাং আমাদের এখানে একমত হতে হবে, কোন কোন জায়গায় ঐক্য থাকবে। নুর বলেন,…
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন রোগী। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১২৭ জন। এদিকে বরগুনা জেলায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। জেলায় এখন…
দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে আবারও বলিউডে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও সন্তানকে সময় দিতে গিয়ে ফিল্মি দুনিয়া থেকে দূরে থাকলেও, অভিনয়ের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। আর এবার তার প্রত্যাবর্তনের খবরে সরগরম পুরো বলিউড পাড়া, বিশেষ করে নেটদুনিয়ায় এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেলিনার কামব্যাক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কবে কোন ছবিতে দেখা যাবে তাকে? কার বিপরীতে তিনি অভিনয় করবেন? – এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। যদিও এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও মেলেনি, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেলিনার একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। একজন অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘কবে আপনাকে…
দেশের অন্যতম বাণিজ্যিক প্রবেশদ্বার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি। এর ইতিবাচক প্রভাব পড়েছে বাজারেও। সরবরাহ বাড়ায় কমেছে গুঁড়া হলুদের দাম। স্বস্তি ফিরে এসেছে ভোক্তাদের মুখে। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে ৩২ হাজার ২৯১ টন শুকনা হলুদ। যার মূল্য ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৩০ হাজার ৪৫০ টন, যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আমদানির পরিমাণ বেড়েছে ১ হাজার ৮৪১ টন, আর মূল্য বেড়েছে প্রায় ৫৫ কোটি টাকা। আমদানির এই ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে তৈরি করেছে ভারসাম্য। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর…
