Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ফিফা ক্লাব বিশ্বকাপে আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু। গতকাল রাতে, নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে ২–০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এ জয়ে ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। এদিন, ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। শুরুতে গোল খেয়েও দমে যায়নি ইন্টার। আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। কিন্তু এগিয়ে থাকা ফ্লুমিনেন্সের প্রতিরোধ ভেঙে গোল আদায়ের আসল কাজটা করতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। বিরতির পরও দেখা মিলেছে একই দৃশ্যের। দারুণভাবে পাল্টা জবাব দিয়ে ইন্টারকে বারবার হতাশ করেছে…

Read More

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে পীরগঞ্জে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হয়েছে এই পদযাত্রা। এ উপলক্ষে আজ সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার, তার জন্য এই কর্মসূচি। এই…

Read More

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলার মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকায় অস্ত্র নির্দেশিকা কিট বিক্রির এই অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৩০ জুন) দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু। সম্ভাব্য বিক্রয়ের মধ্যে রয়েছে বিএলইউ-১০৯ বোমা বডির জন্য ৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন গাইডেন্স কিট এবং এমকে-৮২ বোমা বডির জন্য ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২ এফ/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন গাইডেন্স কিট। এছাড়া সংশ্লিষ্ট প্রকৌশল, সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তাও রয়েছে এই সামরিক সরঞ্জাম বিক্রির আওতায়। প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই প্রস্তাবিত বিক্রয়…

Read More

জুলাই আন্দোলনের মর্মবাণী ছিলো ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার; যাতে স্বৈরাচার আর মাথা চাড়া না দিতে পারে। এমনটাই জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১ জুলাই) অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ আরও কঠিন হবে তবে সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। তিনি বলেন, আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব…

Read More

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করছেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত আছেন। এই মামলার শুনানি বিটিভিতে লাইভ সম্প্রচার করা হচ্ছে।

Read More

দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে…

Read More

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার (১ জুলাই) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যক্রম বাতিল করেছেন, যা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে দেশটির বিচ্ছিন্নতা শেষ করতে এবং গৃহযুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সাহায্য করার ওয়াশিংটনের অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার সহযোগী, মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক পাচারকারী, রাসায়নিক অস্ত্র কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তি, ইসলামিক স্টেট (আইএসআইএস) এবং ইরানের দালালদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা হবে। গত ডিসেম্বরে ইসলামিস্ট নেতৃত্বাধীন বিদ্রোহীদের আক্রমণের ফলে আসাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং এরপর থেকে সিরিয়া আন্তর্জাতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে। সিরিয়ার…

Read More

ব্যাংক হলিডে উপলক্ষে আজ ১ জুলাই ব্যাংকে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। শেয়ারবাজারের লেনদেনও স্থগিত আছে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা আছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়। এদিন ব্যাংকের কোনো শাখায় নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার সেবা বন্ধ থাকে। কেবল প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। প্রায় ১৫ মিনিটব্যাপী ফোনালাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রীতির প্রতিফলন। আলোচনার সময় উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কারপ্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। তিনি উল্লেখ…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ। আর এই শুনানি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে পারে সরাসরি সম্প্রচার। এর আগে ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেই দিন দেশের বিচারবিভাগের ইতিহাসে প্রথম বারের মতো লাইভ সম্প্রচার হয় আদালত থেকে। পরে, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ৭ দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে…

Read More