Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়েছে। ১ ঘন্টা ৩৫ মিনিটের এই বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৩ জুন) বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিদের আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমীর খসরু বলেন, বৈঠক নিয়ে আমরা (বিএনপি) সন্তুষ্ট। সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাব।…

Read More

লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসু হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেছেন তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) বিকেলে বৈঠক শেষে দেয়া এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন তারেক রহমান। ‌দলের চেয়ারপারসন বেগম…

Read More

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২ টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের বলেন, বৈঠকের কোনো ফরমেট নেই। তারেক রহমান যেহেতু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা সেজন্য প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে। ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার এবং জুলাই চার্টারসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা…

Read More

ভারতের গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় ২৪১ জন আরোহী মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১২ জুন) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় আমি বিষণ্ণ। তিনি আরও লিখেছেন, আহত-নিহতদের পরিবারগুলো যখন তাদের এই অপূরণীয় ক্ষতির জন্য শোক পালন করছে, আমরাও আমাদের তরফ থেকে তাদের সমবেদনা জানাচ্ছি। শাহবাজ শরিফ আরও লিখেছেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনার প্রভাব যাদের ওপরে পড়েছে, তাদের জন্য আমাদের প্রার্থনা রইল। এর আগে, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত…

Read More

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও ইসরায়েলে পাল্টা আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ জুন) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি ইসরায়েলের ওপর আক্রমণ করা হয়, তাহলে আমেরিকা তা রক্ষা করবে। আমরা জানি না এর শেষ কীভাবে হবে, কিন্তু পারমাণবিক শক্তিধর ইরান ইসরায়েল এবং আমেরিকার জন্য এক গভীর হুমকি হবে।’ আবারও ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না। ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে বলে আশা…

Read More

ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ৬ জন পরমাণুবিজ্ঞানী নিহতের খবর পাওয়া গেছে। এমন অবস্থায় ভয়াবহ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি। শুক্রবার (১৩ জুন) এক বিৃবতিতে এই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের। এদিকে হামলার পরপরই ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের…

Read More

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যে পলো খেলতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন, এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ট্যুডের প্রতিবেদনে বলা হয়, গার্ডস পলো ক্লাবে পলো খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় ও কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১০ সালে কারিশমা তার ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বাইয়ের বাড়িতে চলে যান। ২০১৪ সালে তারা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৬ সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

Read More

২০২৪-২৫ মৌসুমটা একেবারেই ভালো যায়নি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। লা লিগা, কোপা দেল রে কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগ; কোনো টুর্নামেন্টেই শিরোপা ছুঁতে পারেনি তারা। যার ফলশ্রুতিতে ক্লাব ছাড়তে হয় অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে। এবার ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর নতুন কোচের অধীনে মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে লস ব্লাঙ্কোসরা। ট্রফিশূন্য এক মৌসুম কাটিয়ে নতুন কোচের অধীনে নতুন যাত্রায় নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্লাবটি। ব্যর্থতার মধ্য দিয়ে মৌসুম শেষ করা কোচ কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো।…

Read More

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ৭০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) রাতে ও বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। জৈন্তাপুরের শ্রীপুর বিওপি ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তারা ৭ জন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন…

Read More

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই তানিন সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। স্বামীর অনুমতি সাপেক্ষে গতকাল তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। ঢাকাই সিনেমার নায়িকা তানিন সুবাহর মৃত্যুর পর নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অল্প বয়সে এই অভিনেত্রীর না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্ত-সহশিল্পীরা। এর মধ্যেই তার অসুস্থতার প্রসঙ্গ এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত। যেখানে তিনি ‘কালো জাদু’র মাধ্যমে বিশেষরকম অসুস্থ হয়েছিলেন বলে দাবি করেন। মৃত্যুর আগে করা তানিন সুবহার একটি ফেসবুক পোস্ট নতুন…

Read More