Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঈদের ছুটির শেষ দিনেও দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে রাজধানী ঢাকায় পৌঁছাতে হয়েছে যাত্রীদের। অতিরিক্ত যানবাহনের চাপ,যমুনা সেতুর ওপর যানবাহন বিকল ও দুর্ঘটনায় যানজট হওয়ার ফলে ভোগান্তি পোহাতে হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। রোববার (১৫ জুন) সকাল থেকে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের ধীরগতি রয়েছে । রোববার (১৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায়…

Read More

ঈদুল আজহার লম্বা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলছে অফিস, আদলত, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। রোববার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত অফিস-আদালতের কার্যক্রম চলবে। ঈদের ছুটি কাটিয়ে শেষমুহুর্তেও ঢাকায় ফিরেছেন অনেকে। রোববার ভোর থেকে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে ভালো সময় কাটানোর কথা জানান ঢাকায় ফেরা ব্যক্তিরা। তবে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হয়েছে তাদের। সিএনজি, অটোরিকশাসহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা। গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়। এর আগে, গত…

Read More

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মূলত কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয়। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও ছয়জন তীর্থযাত্রী— যাদের মধ্যে এক শিশুও রয়েছে। আর্যন এভিয়েশন কোম্পানির এই হেলিকপ্টারটি মাত্র ১০ মিনিটের যাত্রাপথে, গৌরিকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানে একটি জঙ্গলে ভেঙে পড়ে। ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাটি…

Read More

বাংলাদেশে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (১৪ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটার) প্রকল্প’-এর আওতায় এই অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকারে চলমান সংস্কার কর্মসূচিগুলোকে সহায়তা করা হবে, বিশেষ করে পরিসংখ্যান ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় প্রক্রিয়া ও আর্থিক তদারকির ক্ষেত্রে। বিশ্বব্যাংক জানায়, প্রকল্পটির আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, সরকারি ক্রয় কর্তৃপক্ষ (বিপিপিএ) এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের কার্যক্রমকে…

Read More

ইসরায়েলকে যত শিগগির সম্ভব ইরানের সঙ্গে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। দেশটির জাতিসংঘ মিশনের সদস্য ও রাষ্ট্রদূত ফু কং বলেছেন, এই সংঘাতের ফলাফল বা পরিণীতি নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ইরানে সামরিক অভিযান শুরুর পর ওই দিনই জরুরি বৈঠক আহ্বান করে নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকে ফু কং বলেন, “ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা করেছে ইসরায়েল। আমরা এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করছি।” “সেই সঙ্গে ইসরায়েলের প্রতি আহ্বান জানচ্ছি— যত শিগগির সম্ভব সংঘাত থামান এবং ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। কারণ সংঘাতকে আরও বাড়তে দিলে…

Read More

‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের ইহুদিবাদী সেনারা। ওয়াশিংটন সম্মতি না দিলে ইসরায়েল কখনই এমন হামলা চালাতে পারতো না বলে দাবি করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এবার ইরানে ইসরায়েলে হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, হামলার বিষয়টি তিনি আগেই জানতেন। তিনি সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমি ইরানকে ৬০ দিন সময় দিয়েছিলাম, আজ ৬১তম দিন, ঠিক কিনা? ট্রাম্পের ভাষ্য, আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম।…

Read More

দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে তিনি কথা জানান। আইন উপদেষ্টা বলেন, দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের হয়। এর মধ্যে লিগ্যাল এইডে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই হার ২ লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে মামলার সংখ্যা ৪০ শতাংশ কমবে। এ সময় লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজন বিচারকের জায়গায়…

Read More

মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র। শনিবার (১৪ জুন) সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ দেশবাসী শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা…

Read More

ইরানে বড় আকারে হামলার পর বিশ্বব্যাপী দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল। একই সঙ্গে তদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করতে সতর্ক করা হয়েছে। শুক্রবার (১৩ জনু) দূতবাসের ওয়েবসাইট পোস্ট করা এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কনস্যুলার কোনো সেবা প্রধান করবে না এবং তাদের কোনো নাগরিক যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কতদিন ধরে দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমার কথা বলা হয়নি। এ বিষয়ে জানতে চেয়ে রয়টার্স ফোন করলে জামার্নির বার্নিলে…

Read More

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ১৫৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন, এরমধ্যে বরিশাল বিভাগে ১২৪ জন হাসপাতালে ভর্তি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এ আগে বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১২ জুন…

Read More