রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের ‘যুদ্ধযন্ত্র’কে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত চড়া আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন তিনি। রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক—উভয় পার্টির সমর্থনে তৈরি এই ‘রাশিয়া স্যাংশন বিল’ কার্যকর হলে বিশ্ব বাণিজ্যে এক বিশাল অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। খবর এনডিটিভির। সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথালের তৈরি এই বিলে ট্রাম্প প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাধ্যমে যারা জেনেবুঝে রাশিয়ার তেল বা গ্যাস কিনবে, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর আকাশচুম্বী শুল্ক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন প্রজেক্ট ‘প্রিন্স’। চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ইতোমধ্যেই শুরু হয়েছে এর শুটিং। মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ঢাকায় শুরু হয় এই বিগ বাজেটের সিনেমার প্রথম পর্বের শুট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। তবে ভিসা জটিলতা নিয়ে মাঝখানে শংকায় ছিল সিনেমাটির টিম। জায়গা বদলে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় শুটিং হওয়ার কথাও শোনা যাচ্ছে। পরিচালক জানান, শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহ থেকে অংশ নেবেন। বর্তমানে ঢাকায় চারদিনের একটি শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো ইউনিট উড়াল…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এ সংক্রান্ত প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়েছে। ইতোমধ্যে নিজেদের স্বজনের সন্ধানে ৯টি পরিবার ডিএনএ নমুনা প্রদান করেছে। পরীক্ষার মাধ্যমে এর মধ্যে আটজন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়া প্রত্যেকেই বুলেটবিদ্ধ অবস্থায় নিহত হন বলে নিশ্চিত করেছে সিআইডি। শনাক্ত হওয়া শহীদেরা হলেন—…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ইইউ পর্যবেক্ষক দল পাঠানোসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়েছে। গুলশানে…
তামিল চলচ্চিত্রের অবিসংবাদিত সুপারস্টার এবং রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য সময়টা খুব একটা সুখকর যাচ্ছে না। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার সরাসরি সিবিআইয়ের জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি। আগামী সোমবার (১২ জানুয়ারি) তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র প্রথম বিশাল সমাবেশ আয়োজিত হয়েছিল। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ও আয়োজকরা। এক পর্যায়ে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের করুণ মৃত্যু হয়…
ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।’ নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরো সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটের সময়সূচি: ঢাকা থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ৮টা, করাচি পৌঁছাবে :…
দেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল দেশের আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। বুধবার (৭ জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এতে আরও বলা হয়,…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা ফ্রিজ (জব্দ) করার আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ক…
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন জানানোর পর দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়ে বলেছেন, বাইরের শক্তির হুমকি নীরবে সহ্য করবে না তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেনারেল আমির হাতামি বলেছেন, ‘‘ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামি প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে, এই ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর কঠোর জবাব দেওয়া হবে।’’ ইরানের সেনাবাহিনীর এই প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, ‘‘শত্রুপক্ষ যদি ভুল করে, তাহলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে।’’ ইরানে সরকারবিরোধী আন্দোলন…
গাছে পেরেক লাগালে বা অন্য কোন ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ গেজেট জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পেরেক বা কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতিসাধন করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে আদালত অপরাধী ব্যাক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করতে পারবে বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, বন সংরক্ষণ কর্মকর্তার পূর্বানুমোদন সাপেক্ষে ‘বন আইন, ১৯২৭’ এর ৪ ও ৬ ধারার অধীন…
