Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে আজ মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-১৭ আসন আসনের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, গুলশান থানা বিএনপি সদস্য সচিব মো. শাহজাহান এবং গুলশান থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা-১৭…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদেরকে আবেগ নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৭ জানুয়ারি) সকালে আসন্ন নির্বাচন উপলক্ষে এনজিও ব্যুরোর সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি, তাদের আর পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি। নাগরিক পর্যবেক্ষকদেরকে নির্বাচন কমিশনের ‘তৃতীয় চক্ষু’ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষকদেরকে নীতিমালার মধ্যে থেকেই সব কার্যক্রম পরিচালনা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৮১টি…

Read More

বলিউডে সাহসী এবং স্পষ্টভাষী হিসেবে রাধিকা আপ্তের পরিচিতি দীর্ঘদিনের। এবার সিনেমার পর্দায় রোম্যান্স বা ভালোবাসার নামে যা দেখানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এই অভিনেত্রী। বর্তমান বিনোদন জগতে যেভাবে হিংসাকে উপজীব্য করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। সিনেমায় কিছু আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যার। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে।’ ‘আমি এই বিষয়টিকে বিশ্বের অন্য কারও প্রতি প্রেম হিসেবে চিহ্নিত করতে চাই না। আমায় সব কিছু…

Read More

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি করতে পারলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে। জবাবদিহি নিশ্চিত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং অপরাধ কমবে। স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি। ‎মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‎ উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এ সময় মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে…

Read More

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের এক অনন্য কণ্ঠস্বর থেমে গেল। হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই। সাত ঘণ্টা দীর্ঘ কালজয়ী সিনেমা ‘সাতানতাঙ্গো’ ও বহুল আলোচিত ‘দ্য তুরিন হর্স’–এর এই নির্মাতা ৭০ বছর বয়সে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাঙ্গেরির জাতীয় সংবাদ সংস্থা এমটিআই জানায়, পরিবারের পক্ষ থেকে পরিচালক বেন্সে ফ্লিগাউফ এক বিবৃতিতে বেলা তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভোগার পর নিজ বাসায় তিনি মারা যান। ১৯৫৫ সালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয় শহর পেচেতে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সেই বাবার দেয়া একটি ক্যামেরা হাতে নিয়ে অপেশাদারভাবে চলচ্চিত্র নির্মাণ শুরু…

Read More

সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নেয়ার পর এবার দেশটি থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হয়েছে। এর আওতায় প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের কিন্তু নিষেধাজ্ঞার আওতাভুক্ত’ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। খবর আনাদোলুর। ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে সম্মত হয়েছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার এবং মিস মনিকা বাইলাইতে (উপপ্রধান, দক্ষিণ এশিয়া বিভাগ, ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস)। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি…

Read More

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক ও প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (৬ জানুয়ারি) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিবন্ধিত প্রার্থীরা আগামী শনিবার থেকে এসব পদে আবেদন করতে পারবেন। এমপিওভুক্ত স্কুল-কলেজের ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসার ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩৩টি পদে নিয়োগে এ বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করতে পারবেন শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এ সময় ভোট গণনা শুরুর ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ভোট গণনার ব্যাপারে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে। ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্যচিহ্ন আছে কিনা। অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে। এর আগে, এদিন সকাল নয়টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত…

Read More