গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়েই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় নানা বাস্তবতা ও রাজনৈতিক কারণে দলের প্রধান…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১১টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে ইউনূস সরকার। সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে। আমাদের দলের মহাসচিবও…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে গত আগস্টে ঢাকায় আসেন ইমরান হায়দার। এদিকে, শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি হবে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এক সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না।…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অত্যাচারী ব্যক্তি’ উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানে ক্ষমতাসীন ইসলাপন্থি সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিক্ষুব্ধ জনতাকে ‘নাশকতাকারী’ বলেও উল্লেখ করেছেন তিনি। আজ শুক্রবার দুপুরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভাষণ দিয়েছেন খামেনি। ভাষণে তিনি বলেছেন, “ইতিহাস সাক্ষী আছে যে অত্যাচারীরা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। ফারাও, নমরুদ এবং মোহম্মদ রেজা শাহ (পাহলভি)রা তাদের আগ্রাসী মনোভাবের জন্য ক্ষমতায় টিকতে পারেনি, ট্রাম্পও পারবেন না। তাকেও ক্ষমতা থেকে নামানো হবে।” ইরানের বিক্ষুব্ধ জনতাকে ‘নাশকতাকারী’ উল্লেখ করে খামেনি বলেন, বিক্ষোভ-আন্দোলনের মাধ্যমে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছেন। “তারা এমন একজন ব্যক্তিকে খুশি করার জন্য…
ওপেনএআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবটের নতুন অভিজ্ঞতা ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজেদের চিকিৎসা নথি ও বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে আরও ব্যক্তিকেন্দ্রিক তথ্য ও সহায়তা পাওয়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিকভাবে বুধবার (৭ জানুয়ারি) এই ফিচার ঘোষণা করে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজি সিমো এক ব্লগ পোস্টে জানান, চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য হলো চ্যাটজিপিটিকে একটি “ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট”-এ পরিণত করা, যা জীবনের নানা ক্ষেত্রে ব্যবহারকারীদের তথ্য ও প্রয়োজনীয় টুল দিয়ে সহায়তা করবে। তাঁর মতে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই জটিল হয়ে উঠেছে,…
ইরানে চলমান অর্থনৈতিক অস্থিরতা ঘিরে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ দমনে যদি ইরানি কর্তৃপক্ষ প্রাণঘাতী দমন-পীড়নে নামে, তাহলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোরভাবে’ জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। খবর আনাদোলু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ইরানে চলমান বিক্ষোভ দমনে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে। হিউ হিউইট শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওরা যদি মানুষ হত্যা শুরু করে, যেটা ওরা সাধারণত দাঙ্গার সময় করে থাকে, তাহলে আমরা খুব শক্তভাবে জবাব দেব।’ তিনি আরও বলেন, ‘তাদের খুব কড়া…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এক সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা গেছেন। তার মৃত্যুতে ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে দেশ। নতুন…
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নয়াগন’ নিয়ে গত কয়েকদিন ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটল। রাজনৈতিক প্রতিহিংসা ও সেন্সর বোর্ডের দৌরাত্ম্য কাটিয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন এই মেগাস্টার। শুক্রবার (৯ জানুয়ারি) মাদ্রাজ হাই কোর্ট এক ঐতিহাসিক রায়ে সিনেমাটিকে দ্রুত সেন্সর ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল বিজয়ের ক্যারিয়ারের এই শেষ সিনেমাটির। কিন্তু হঠাৎ করেই সেন্সর বোর্ড সিনেমাটিকে আটকে দেয়। নির্মাতাদের অভিযোগ ছিল, এর পেছনে সক্রিয় রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত বুধবার একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দেন বিচারক। তবে আদালত জানিয়ে দিয়েছে, সেন্সর বোর্ডকে দ্রুত ছাড়পত্র প্রদান করতে হবে।…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন…
ব্যাপক বিক্ষোভে কার্যত অচল ইরানের বিক্ষুব্ধ জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। সেই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিওবার্তা পোস্ট করেন ক্রাউন প্রিন্স পাহলভি। সেই বার্তায় ইরানের বিক্ষুব্ধ জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমার প্রিয় দেশবাসী, গত এক সপ্তাহ ধরে আমি আপনাদের বিক্ষোভ কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিশেষ করে তেহরানের বাজারগুলোতে আপনারা যেসব কর্মসূচি পালন করেছেন— সেগুলো। বর্তমান সরকারের ভয়াবহ দমন-পীড়ন সত্ত্বেও যেভাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। যে কোনো দেশের সরকার যতই শক্তিশালী হোক না কেন—জনগণ ব্যাপক আন্দোলন গড়ে তুললে…
