দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার অবগত রয়েছে। এনবিআর সেপারেশন অন্তবর্তী সরকারের সময়েই হবে। আইপিএল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ ও মোস্তাফিজ ইস্যুর শুরুটা বাংলাদেশ থেকে হয়নি। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরের তলদেশে প্লাস্টিকের অস্তিত্ব ও জেলিফিশের অস্বাভাবিক আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের স্থলভাগের সমপরিমাণ অঞ্চল জলভাগ হলেও এই বিপুল সম্পদ আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম-সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। গবেষণা জাহাজ ‘আরভি ডক্টর ফ্রিডজফ ন্যানসেন’ কর্তৃক পরিচালিত এই জরিপ ও গবেষণা প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে এ সংক্রান্ত কমিটি। গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আটটি দেশের ২৫ জন বিজ্ঞানীর সমন্বয়ে এই জরিপ চালানো হয়, যার মধ্যে…
ঘরের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা এএফপি। সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী এএফপিকে জানিয়েছে, ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তার জ্ঞান আছে। আমি জানি না এ মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না। এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। সুফি ইউসুফ বলেছেন, বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। তবে বর্তমানে মাহাথিরের অবস্থা কেমন সেটি স্পষ্ট করেননি তিনি। হার্টের সমস্যার কারণে আগেই মাহাথিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল।…
ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে চালু করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। গতকাল সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথে দূতাবাস চালুর সময় ফিলিস্তনি দূত হুসাম জুমলুত বলেন, “আজকের এই মুহূর্ত ব্রিটিশ-ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলক স্পর্শ করেছে।” গত বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি। দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন— আমরা আজ এখানে একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছি। পূর্ণ কূটনৈতিক মর্যাদা…
শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে। ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে। পথযাত্রায় ১০টি পিক-আপে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ সময় তাদের হাতে ‘Justice For Hadi’, ‘মার্চ ফর ইনসাফ’ প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে…
ঘন ঘন ইনজুরিতে পড়া আর অস্ত্রোপচার- এসবের চাপ সামলাতে না পেরে হতাশ হয়ে ফুটবলকেই বিদায় জানাতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কাতার বিশ্বকাপের পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন সেলেসাও তারকা। হাঁটুর লিগামেন্টের গুরুতর চোটের কারণে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর সান্তোসে ফেরেন নেইমার। শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও একের পর এক শারীরিক সমস্যায় জর্জরিত ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ডের জন্য গত কয়েক মাস ছিল চরম মানসিক যন্ত্রণার ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর। আর এতেই ধৈর্য্য হারিয়ে ফুটবল দুনিয়া থেকে অবসর নেয়ার কথা ভেবেছিলেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক অজানা তথ্য জানিয়েছেন সেলেসাও তারকার বাবা…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে সেখানে আর কোনও নির্বাচন হচ্ছে না— এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে আগে ‘স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’ দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি জানান, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে। একইসঙ্গে তিনি দাবি করেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ নয় বরং মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগে আমাদের দেশটাকে (ভেনেজুয়েলা) ঠিক করতে হবে। এখনই নির্বাচন করা সম্ভব নয়। মানুষ ভোট দিতেও পারবে না। বিষয়টি সময়সাপেক্ষ, আমাদের ভেনেজুয়েলাকে…
জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে। জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে। তবে এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। প্রথম ভূমিকম্পের পর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়। এর মধ্যে সকাল ১০টা ৩৭ মিনিটে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপান রেলওয়ে কর্তৃপক্ষ শিন-ওসাকা ও হাকাতা রুটের মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২…
চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৫) নামের যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে পৌঁছান। মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। দলটির একাধিক নেতা জানান,…
প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ১৫ লাখের বেশি ভোটার। সোমবার (০৫ জানুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় শেষে এই তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ মোট নিবন্ধিত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৯৭ জন। অনুমোদনের অপেক্ষায় ৬ হাজার ৬৬ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬৪ হাজার ১১৮ জন, নারী ২ লাখ ৪৭ হাজার ৩৭৭ জন। এবার প্রবাসী, ভোটের দায়িত্বরত সরকারি চাকরিজীবী ও কয়েদিদের এই সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন৷ প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি…
