Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

‘এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) লাইন-২’ নামে নতুন একটি মেট্রোরেল প্রকল্প নেওয়া হচ্ছে, যা গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো লাইন রাজধানীর অন্যান্য মেট্রোরেলকেও সংযুক্ত করবে। মেট্রোরেল লাইন-২ প্রকল্পের স্টেশন হবে ২৪টি। প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩৫ কিলোমিটার। পাতাল ও উড়াল দুই ধরনের রুট থাকবে।  এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। ব্যয়ের বড় জোগান দেবে বিশ্বব্যাংক। এ ছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ঋণ দিতে সম্মত হয়েছে। চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথমে কাজ শুরু করে ২০৩০ সাল নাগাদ এই রুটে মেট্রোরেল চলাচল শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঢাকা…

Read More

সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে; মাঝে মাঝে বইছে হালকা বাতাসও। এমন আবহাওয়ার মধ্যেই শুক্রবার (২৮ আগস্ট) দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এ সময়ে। এরপর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে…

Read More

স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেপাল। আকস্মিক হিমবাহ ধসে একসঙ্গে ভেসে গেছে ভোতেকোশি ও ত্রিশূলী নদীর আশপাশের শহর-গ্রাম। ঢলের সঙ্গে ভেসে আসা কাদায় ঢেকে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িসহ সব স্থাপনা। কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ; প্রতি ঘণ্টায় দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল। শুক্রবার (২৮ আগস্ট) সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩৮৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ আছেন হাজারেরও বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ তথ্যে ৩৮৯ জনের মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে নেপাল পুলিশ। এর আগে এ সংখ্যাটি ছিল ৩৫৯। দেখা যাচ্ছে, ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলছে মৃতের সংখ্যা। বুধবার (২৬ আগস্ট) সকালে হঠাৎ করে নেপালের রাসুয়া জেলার দিকে…

Read More

আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়া এবং এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। এই বৈঠক প্রসঙ্গে তিনি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা চায় কমিশন। আর রাষ্ট্রপতি ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ভোটের সময় নির্ধারণে নানা বিষয়ের ওপর…

Read More

নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের অধিবেশন চলাকালে এই শোক প্রস্তাব গৃহীত হয়। ২০২৬ সালে মারা যাওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকার এবং ১১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়। তারা হলেন— মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুন আল রশিদ, মোশারফ হোসেন মিয়া, সেলিমা আহমাদ, শরফ উদ্দিন খসরু, নজরুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার হিরু, সতীশ চন্দ্র রায়, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মহব্বত জান চৌধুরী। এ…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রতিনিধিদলে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Read More

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মধ্যস্থতার চেষ্টা জোরদারের অংশ হিসেবে তার এই সফর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের সামুদ্রিক প্রতিবেশী দেশ কাতার যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। তবে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে দোহা। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রেও সরাসরি ভূমিকা রেখেছিল দেশটি। সেই যুদ্ধবিরতির ফলে সাময়িকভাবে বন্ধ হয়েছিল সংঘাত। তবে যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুই পক্ষের মধ্যে…

Read More

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ কথা জানান। বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির কোনো মানে নেই। কারণ ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে, যেগুলো আগে থেকেই কার্যকর রয়েছে। তিনি বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের কার্যত কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এরপরও যুক্তরাষ্ট্র বাহরাইনকে সামনে এনে তাদের অর্থনৈতিক চাপের জোট কার্যকর বলে দেখানোর চেষ্টা করছে। এর আগে, আজ যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের ওপর আর্থিক চাপ বজায় রাখার বিষয়ে তিনি বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল…

Read More

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ২৭ আগস্ট ধার্য করেন। তিন কারণে ডনের রিমান্ড আবেদন ১. মামলার ঘটনা আলোচিত ও চাঞ্চল্যকর, যেখানে ভিকটিম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ভিকটিমের মা মামলার ঘটনার পর থেকে অর্থাৎ ১৯৯৬ সাল…

Read More

বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ব্যাপক জ্বালানি সংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে জ্বালানি ও সৌরশক্তি নিয়ে চীন কাজ করছে। মন্ত্রীর সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইয়াও ওয়েন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা…

Read More