নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। বার্তাসংস্থা পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে নেপাল ও চীনের স্বায়ত্ত্বশাসিত তিব্বতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে শত শত মানুষ কাঁদা ও বন্যার পানির নিচে চাপা পড়েন। এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষ নিখোঁজ আছেন। যারমধ্যে সর্বোচ্চ ১০৫ জন ভারতীয় আছেন। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নেপালের ভোতকোশি নদীর পাড়ের মানুষ ও অবকাঠামো এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের তিব্বতে কৈলাশ মানস সরোবর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। তাদের বিশ্বাস সেখানে তাদের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। বার্তাসংস্থা পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে নেপাল ও চীনের স্বায়ত্ত্বশাসিত তিব্বতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে শত শত মানুষ কাঁদা ও বন্যার পানির নিচে চাপা পড়েন। এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষ নিখোঁজ আছেন। যারমধ্যে সর্বোচ্চ ১০৫ জন ভারতীয় আছেন। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নেপালের ভোতকোশি নদীর পাড়ের মানুষ ও অবকাঠামো এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের তিব্বতে কৈলাশ মানস সরোবর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। তাদের বিশ্বাস সেখানে তাদের…
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। আপাতত ফেডারেল রিজার্ভের সুদের হারের বিষয়ে নিশ্চিত হতে বুধবার (২৬ আগস্ট) প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণের বাজারে লেনদেন নিয়ে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এদিন বাংলাদেশ সময় বেলা ৩টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। ট্রাডু.কম-এর সিনিয়র বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ স্বর্ণের বাজার কিছুটা মন্থর। কারণ ভবিষ্যতে বাজারের গতিপথ…
বম্বে সুইটসের বিভিন্ন মসলা ও বাঘাবাড়ী ঘিসহ নিম্নমানের ১০টি পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানের মান ধরে রাখতে না পারায় এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। এই অবস্থায় ভোক্তার সুরক্ষায় নির্দিষ্ট এসব পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের আওতায় বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিএসটিআই।…
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে ঢাকায় স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি। জানা গেছে, ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এসময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। ভুটানের…
জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে (BG136) চট্টগ্রাম আসার পথে এক নারী মারা গেছেন। জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম নামের ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি ডাইভার্ট হয়ে মাস্কাটে অবতরণ করে। অতপর বিমানবন্দর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত যাত্রীর লাশ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইতোমধ্যে ফ্লাইটটি মাস্কাট থেকে যাত্রা করে বুধবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে ইনস্টিটিউট অব মোহাম্মদের (সাঃ) উদ্যোগে ঈদ এ মিলাদুন নবী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। হজরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে। যেন ফ্যাসিজম আর ফিরে না আসে। সেই সঙ্গে আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি। সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে তা গঠনমূলকভাবে…
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে। পবিত্র এই দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড হ্যান্ডেল শেয়ার করা টুইটে মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’ সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীর মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনকে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে কানাডা। দেশটির অর্থমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যামপেন গত কাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। যে ৭০০ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে, কানাডার বাজারে সেগুলোর সম্মিলিত মূল্য ২ হাজার কোটি ডলার। মঙ্গলবারের আগ পর্যন্ত এসব পণ্যের ওপর নির্ধারিত রপ্তানি শুল্ক ছিল ১৫ শতাংশ। সেই শুল্ককেই বৃদ্ধি করে ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে। মঙ্গলবারের বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী বলেছেন, সম্প্রতি কানাডার ৫ শতাংশ পণ্যের ওপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, তার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নিয়েছে অটোয়া। “যুক্তরাষ্ট্র কানাডাকে নজিরবিহীন চ্যালেঞ্জ জানিয়েছে এবং…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় এবং সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা দরকার তিনি হযরত মহানবী (সা.)। তার প্রদর্শিত পথ অবলম্বন করলে কেউ বিপথগামী হবে না, অন্যায় অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হবে না। বুধবার (২৬ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক ক্ষেত্রে নবীজি (সা.) এর নীতি ও আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। রুহুল কবির রিজভী বলেন, এক উত্তাল গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে ঘৃণ্য স্বৈরসশাসককে পরাজিত করেছে ছাত্র-জনতা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যেদিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে…
