Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের গহনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এ ছাড়া ২১…

Read More

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হলেও এখনও ৫ জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার চার দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলেকে নিয়ে ‘এফবি বরকত’ নামের ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। পরবর্তীতে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে ট্রলারটি নোঙর করে রাখা…

Read More

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।  সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) দিন ধার্য করা হয়েছে। এ সময় আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে…

Read More

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টসহ দেশের বিচার বিভাগের সামগ্রীক কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বিচার বিভাগের উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথাও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের পর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে দাফতরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Read More

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলা‌দেশ আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। ​সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান তি‌নি। হুমায়ুন ক‌বির ব‌লেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলা‌দেশ এটা‌কে স্বীকৃ‌তি দেয় এবং একটা আগ্রহ আছে। আমা‌দের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্ব নেতারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশগ্রহ‌ণের জন‌্য। তিনি বলেন, মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। উল্লেখ‌্য, গত ৭ আগস্ট মক্কায় সৌদি…

Read More

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আসছে বছরে ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে। সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা অনুমোদন করেছে। এর আগে, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরে এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।…

Read More

মধ্যপ্রাচ্যের দেশ আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে আগামীকাল (মঙ্গলবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও দিনটি উপলক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় আজ (সোমবার) সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। আবার অনেক আশেকে রাসূল আজ সেহরি খেয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রোজাও রাখবেন। আরবি ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আগমন করেন। তার এই আগমনকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকেন।

Read More

প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি গভীর রাতে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মেয়ে রুনা বেগমের গলা কেটে হত্যা করেন শরীফ আলী। প্রতিবেশী ছালেক মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর নিহত শিশুর মা নেকজান বিবি বাদী…

Read More

দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দ্বায়িত্ব। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে…

Read More

ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেয়ার দাবি জানিয়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রাজ্যটিতে গঙ্গার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই এই আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও বিহারের স্বার্থের বিষয়টি সামনে এনেছেন জেডিইউর সংসদ সদস্য সঞ্জয় ঝা। ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, রোববার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেয়ার এ অনুরোধ জানান বিহারের মুখ্যমন্ত্রী। সম্রাট চৌধুরীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ বাড়বে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী…

Read More