দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার প্রদান করেছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা হন। দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকালে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরবর্তীতে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠেন তিনি। বেলা ১১টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে এসে পৌঁছালে বঙ্গভবনের লেনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখন থেকে তিনি বঙ্গভবনে বসবাস এবং এখন থেকে দাপ্তরিক কাজ করবেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে…
পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই মানচিত্রের ছবি শেয়ারও করেছেন তিনি। এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, “সামনে ইরান খুব বাজেভাবে হারতে যাচ্ছে এবং ইরানকে পরাজিত করার পর আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এটাই সত্য।” উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই প্রণালীর একপাশে ইরান এবং অপর…
রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টায় বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুষ চক্রবর্তী (১২)। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের মির্জাপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন থেকেই বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। ভেতর থেকে আসা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে সিআইডির বিশেষ টিম রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন…
আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরদিন শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা।
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে ছিলেন মোট ২৪ জন ক্রু। এই ক্রুদের মধ্যে ২০ জন চীন, ৩ জন মিয়ানমার এবং একজন বাংলাদেশের নাগরিক। সাগরের যে এলকায় জাহাজটি ডুবেছে, পারাদ্বীপ বন্দর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ২৪০ নটিক্যাল মাইল। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ড দপ্তরের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা…
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে সব সমুদ্রবন্দরে দেওয়া হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। রোববার (২৩ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে পূর্ববর্তী উৎসবের হিসাববিবরণী-মতবিনিময় সভা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ শে আগস্ট বিকালে রাউজান সার্বজনীন রাসবিহারী ধাম কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি লিটন মহাজন লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ। শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন মানিক চক্রবর্তী। রাউজান শ্রীমদ্ভগবদ গীতা শিক্ষা পর্ষদের সভাপতি সমর জিৎ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা পূজা উদযাপন…
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত বুধবার মর্মান্তিক ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২২ আগস্ট) সকালে ও বিকেলে পৃথক সীমান্ত দিয়ে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে বাংলাদেশে আনা হয়। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, দুর্ঘটনার…
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও সিএনজিচালিত আটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। নিহত অপর যুবকের নাম লালন মিয়া। পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনার…
