Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটিকে সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিবেচনা করে অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান…

Read More

যুদ্ধ, ভূরাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক চাপ এবং জাতিসংঘের অভ্যন্তরীণ সংস্কারের দাবির মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচনের লড়াই জমে উঠেছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এখন আটজন প্রার্থী রয়েছেন। পাঁচ নারী ও তিন পুরুষের এই প্রতিযোগিতায় লাতিন আমেরিকার প্রার্থীদের প্রাধান্য রয়েছে। সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের কূটনীতিক ইভোনে এ-বাকি প্রার্থী হিসেবে যুক্ত হওয়ায় প্রতিযোগিতায় প্রার্থীর সংখ্যা আটে দাঁড়িয়েছে। গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে চলতি সালের ৩১ ডিসেম্বর। এরপর নতুন মহাসচিবের দায়িত্ব নেওয়ার কথা। বর্তমান প্রার্থীরা হলেন-কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, আর্জেন্টিনার রাফায়েল গ্রসি, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেত, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এসপিনোসা, গায়ানার ক্যারোলিন রড্রিগেস-বির্কেট, ইকুয়েডরের ইভোনে এ-বাকি, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি…

Read More

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। এ সময় দুই নতুন প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত থাকতে দেখা যায়নি। এ…

Read More

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা জরুরি। পরিবর্তন ছাড়া নেতৃত্বের স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে দীর্ঘসময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব একেবারেই শূন্যের কোঠায়। যদি এসব জায়গায় নারীদের মনোনয়ন দেওয়া হতো, তাহলে তারা পার্লামেন্টে আসতে পারতেন। তিনি আরও বলেন, একটি আসনে তিনজনের মধ্যে একজন নারী প্রার্থী থাকলে তাকে কখনোই প্রমোট করা হয় না। পদে পদে…

Read More

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ইরানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার গভীর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শুভেচ্ছা বার্তায় পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের এই আস্থা প্রকাশ মির্জা ফখরুলের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তার প্রশংসনীয় অবদানেরই প্রতিফলন। নতুন এই নেতৃত্বের সূচনা বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিনন্দন বার্তায় ইরানি প্রেসিডেন্ট দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি দ্বিপাক্ষিক,…

Read More

বোলিংয়ে এসেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল ইসলাম। আভাস দিয়েছিলেন আগ্রাসী বোলিংয়ের। এরপরই অবশ্য চা-বিরতিতে যায় দুই দল। চা-পান করে এসে ফুরফুরে মেজাজে ব্যাট করছিলেন স্টিভেন স্মিথ আর ক্যামেরন গ্রিন। শতকের দিকে ছুটছিল এই জুটি। অবশেষে স্মিথকে ফিরিয়ে সেই জুটি ভাঙলেন শরিফুল। আজ শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে অস্ট্রেলিয়া। ৪৬ বলে ২১ রানে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন আর ১ বলে শূন্য রানে অ্যালেক্স ক্যারি। দ্রুতই উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে জুটি গড়ে বাংলাদেশকে হতাশ করছিলেন স্মিথ আর গ্রিন। তাদের…

Read More

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ শনিবার (২২ আগস্ট) দেশে আনা হচ্ছে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। নিহত অপর বাংলাদেশি নাগরিক রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পর কলকাতাতেই সৎকার করা হবে। বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ থেকে দেশে পাঠানো পর্যন্ত সব ব্যয় তারা বহন করছে। এ কারণে শুক্রবার রাতে মরদেহগুলো কলকাতার পার্ক সার্কাস এলাকার পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ…

Read More

ময়মনসিংহ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে…

Read More

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি তিনি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ​শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে শুক্রবার সন্ধ্যা…

Read More

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে এসব হামলা চালানো হয়। হামলায় আলি আল-তাহের পাহাড় ও কাফর রেমানের উপকণ্ঠে দুটি এবং নাবাতিয়েহ আল-ফাওকার আল-দেইর এলাকায় আরও দুটি হামলা চালানো হয়। এ ছাড়া আল-দাবশা এলাকাতেও হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো স্পষ্ট নয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় কনকাশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার আরেক দফা ঘটনা ঘটে। মায়ফাদুনের উপকণ্ঠে ইসরায়েলের গোলাবর্ষণের…

Read More