দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করে অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তারা এই আশাবাদ ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সার্ককে পুনরায় সক্রিয় করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। এ সময় তিনি সার্ককে গতিশীল করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানালে নেপালের রাষ্ট্রদূত তাতে পূর্ণ সম্মতি প্রকাশ করেন।…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারনে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে, তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্থ কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। বিটিএমএ সভাপতি আরও বলেন, সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী। এছাড়া, বৈঠকে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে পরিস্থিতি বুঝার চেষ্টা করেছেন। গত ১৭ বছরে এই…
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। সম্প্রতি তার সহযোগীদের গ্রেপ্তারের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে…
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গণপরিবহন চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে মাদকসেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করার পাশাপাশি প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে পরিচালিত এ কার্যক্রমে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জে আর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন, জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মর্ডাণ পরিবহন, সৌদিয়া পরিবহন এবং বিআরটিসি-এর চালক, সুপারভাইজার ও হেলপারদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে। আজ…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এ আলোচনাকে হোয়াইট হাউস ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছে। ইসরায়েলের কট্টর সমর্থক এবং ইউক্রেনে মার্কিন সাহায্যের প্রবক্তা সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে যোগ দিতে নেতানিয়াহু ও জেলেনস্কি ওয়াশিংটনে এসেছেন। গ্রাহাম চলতি মাসের শুরুতে মারা যান। ট্রাম্পের সাথে আলোচনায় জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন। এই সফরের আগে আশা করা হয়, চলতি মাসের ন্যাটো সম্মেলনে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যেখানে ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার কথা বলা হয়। ইউক্রেন দীর্ঘদিন…
রাজধানীর লেক পুনরুদ্ধার ও এর সৌন্দর্য ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি। এমনটা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর বারিধারা-গুলশান লেক পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। গৃহায়ন প্রতিমন্ত্রী জানান, গুলশান লেককে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। এটি সফল হলে একই মডেলে উত্তরা, মিরপুরসহ রাজধানীর অন্যান্য সব লেকে কাজ শুরু করা হবে। আহম্মদ সোহেল মনজুর বলেন– রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), হাউজিং অথরিটি ও অন্যান্য সংস্থার সাথে আলোচনা ও বৈঠক করে ইতোপূর্বে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫-৬ মাসের মধ্যে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এ…
ভেনেজুয়েলা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সাম্প্রতিক এক বেফাঁস মন্তব্যের পর ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দিয়েছে কারাকাস। গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলায় ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আরাগচির কোনো মন্তব্যের কারণে ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল, সে সম্পর্কে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে এএফপির অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গে আলোচনা এবং সমঝোতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আরাগচি বলেছিলেন, “ইরান ভেনেজুয়েলা নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে চলবে।” আলী চেগেনিকে তলবের পর এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “ইরানের তরফ থেকে ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও…
রাশিয়ার জ্বালানি কিনতে থাকা দেশগুলোর ওপর আরও কঠোর চাপ তৈরির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ভারত ও চীনের মতো রুশ জ্বালানির বড় ক্রেতাদের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে একটি দ্বিদলীয় বিল বড় ব্যবধানে পাস করেছে মার্কিন সিনেট। একই সঙ্গে বিলটিতে রাশিয়া ও ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবও রাখা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাশিয়ার জ্বালানি খাতের বড় ক্রেতাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচিত একটি দ্বিদলীয় বিলের গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক…
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীদের তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না, বলে রায় দেন হাইকোর্ট।…
হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারা কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ…
