Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন আমলে নিয়ে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। আইনমন্ত্রী বলেন, আমরা বিষয়টিকে উপেক্ষা করছি না। তারা যদি কোনো অভিযোগ করে থাকেন, তাহলে সেই অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং তা খতিয়ে দেখা হবে। আগামী সেপ্টেম্বর মাসে সংসদ অধিবেশন বসবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে৷ তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশনে ডাকার প্রয়োজন নেই৷ তবে সরকার যদি মনে করে তাহলে আগস্ট মাসে…

Read More

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। দেশটির সরকারি মুখপাত্র নিশ্চিত করেছেন এ তথ্য। তবে দুর্ঘটনাকবলিত বেশকিছু স্থানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে কিউশু দ্বীপে অনুভূত হয় জোরালো কম্পনটি। কুমামুতু সিটি ছিল কেন্দ্র। ধসে পড়ে শহরটির বিশাল একটি শপিং মল। বিস্ফোরণও হয়েছে ভবনের একাংশে। ধ্বসংস্তূপে এখনও আটকা অনেকে। শহরের একটি পেপার মিলে ধসে পড়ে চিমনি। ক্ষতিগ্রস্ত অর্ধশত মেডিকেল স্থাপনা। ১৭ শতকের একটি ঐতিহাসিক প্রাসাদের দেয়ালও ভেঙে পড়ে। ভূমিকম্পের পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের প্রায় ৪০ হাজার বাড়িঘর। উদ্ধার অভিযানে কাজ…

Read More

আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনাটি ঘটে। খবর জিনহুয়ার। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি সান হুয়ানে প্রশিক্ষণ শেষে লা রিওহা প্রদেশে বনাঞ্চলের আগুন নেভানোর কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। পরে আরেকটি হেলিকপ্টার পাঠিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সান হুয়ানের গভর্নর জানান, হেলিকপ্টারে থাকা ৭জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্স পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং উপ-পুলিশ প্রধানও ছিলেন। এদিকে, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

Read More

ছয়দিন বিরতির পর আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় এ হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম এই হামলাকে উল্লেখ করেছে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ হিসেবে। টার্গেট করা হয়, দক্ষিণ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল। কেশম দ্বীপে শোনা যায় অন্তত তিনটি জোরালো বিস্ফোরণ। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভূখণ্ডটি। বন্দর আব্বাসসহ কিশ, আবু মুসা দ্বীপে চালানো হয় হামলা। খুজেস্তান প্রদেশের আবাদান ও ফার্স প্রদেশের…

Read More

মিয়ানমার মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার চেন্নাহ এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার পরে মিয়ানমার বর্তমানে মালয়েশিয়ায় বসবাসকারী ৫ রোহিঙ্গা শরণার্থীর একটি প্রাথমিক দলকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে মিয়ানমারের এই চুক্তিটিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান এবং মালয়েশিয়ায় জনশৃঙ্খলা বজায় রাখার একটি প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকেও ফেরত নিতে সম্মত হয়েছে। তবে কবে নাগাদ মিয়ানমার তাদের এসব রোহিঙ্গা…

Read More

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। এর আগে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী…

Read More

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ঢাকা সফরকা‌লে তি‌নি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। গর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সং‌শ্লিষ্টরা বলছেন, সার্জিও গরের সফরের মূল লক্ষ্য হতে পারে বাংলা‌দেশে সরকা‌রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়া‌শিংট‌নের সম্পর্ক নি‌য়ে আলোচনা করা। বিশেষ করে, সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বুঝতে এবং জানতে চাইতে পারে ওয়াশিংটন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই…

Read More

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে একমত পোষণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান বলেন, আমার সঙ্গে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রথম সাক্ষাৎ হয়। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা বিস্তৃত কোনো বিষয় নিয়ে আলাপ করিনি, এটাই নিয়ম। কারণ, এর জন্য আমাদের সময় পড়ে রয়েছে। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে আমরা দুজনে ঐতমত্য পোষণ করি। তিনি বলেন, আগামীতে আমাদের দু’দেশের সম্পর্ক যাতে পারস্পরিক স্বার্থ…

Read More

ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্তের কথা পুনরায় নিশ্চিত করেছেন তিনি। বুধবার (২৯ জুলাই) সান্তোসের হয়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। দেশের জার্সির জন্য আমি রক্ত, জীবন— সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর খেলতে চাই না। ৩৪ বছর বয়সী নেইমারের এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলের একটি যুগের অবসান হলো। জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার, দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে…

Read More

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নেওয়া দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীতে পার্টিসিপেন্ট রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যৌথ আয়োজনে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক। গবেষণায় দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে জরিপভুক্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বাজেট বাস্তবায়নের হার ছিল ৮৫ শতাংশ। তবে মাধ্যমিক পর্যায়ে এ হার সবচেয়ে কম, ৭৮ শতাংশ। অর্থবছর শেষে ৯৪ শতাংশ…

Read More