পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রধানমন্ত্রী হতে চান বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে ব্যক্তিগত কোনও রাজনৈতিক আকাঙ্ক্ষা নয়, বরং অঞ্চলটির উন্নয়ন প্রকল্পগুলো নিজে তদারকি করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে তার দল জয়ী হলে তাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে অনুরোধ জানাবেন বলেও ঘোষণা দিয়েছেন নওয়াজ। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মঙ্গলবার (২১ জুলাই) মুজাফফরাবাদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নওয়াজ এসব কথা বলেন। তিনি বলেন, আজাদ কাশ্মীর এবং ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন। বুধবার ( ২২ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কৃষি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে। তিনি…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা ও খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন। তারা খাতটির টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে…
মেক্সিকোর গোলবারে দুই দশকের বেশি সময় ধরে অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছিলেন গুইলেরমো ওচোয়া। বিশ্বকাপের মঞ্চে তার দুর্দান্ত সেভে মুগ্ধ হয়েছে কোটি ফুটবলপ্রেমী। সেই দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য পথচলার ইতি টেনে এবার গ্লাভস তুলে রাখার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর এই কিংবদন্তি গোলরক্ষক। ২০০৪ সালে মেক্সিকোর ঐতিহ্যবাহী ক্লাব আমেরিকার হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন ওচোয়া। মেক্সিকোতে জন্ম নেওয়া প্রথম গোলরক্ষক হিসেবে তিনি ইউরোপে পাড়ি জমান। ক্যারিয়ারজুড়ে মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও সাইপ্রাসের একাধিক ক্লাবে (আজাসিও, মালাগা, গ্রানাডা, স্তান্দার্দ লিয়েগ, সালেরনিতানা, এভিএস ফুটবল ও এইএল লিমাসোল) খেলে নিজের ক্যারিয়ারকে করেছেন সমৃদ্ধ। দীর্ঘ পথচলায় অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও দুর্দান্ত গোলরক্ষণের মাধ্যমে ক্লাব পর্যায়ে লিগ…
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন চারটি ও সংশোধিত পাঁচটি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টিপাতের কারণে সপ্তাহের মাঝামাঝিতে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও…
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ল। সবচেয়ে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার ৭৪১ টাকা। এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকাসোনা) দামও বেড়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী,…
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব নেওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এবং একাধিক নীতিগত ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীকে পদচ্যুত করেন এবং নতুন মুখদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। সবচেয়ে বড় চমক ছিল সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ। এই সিদ্ধান্তে শুধু রাজনৈতিক মহলই নয়, হিলিও বিস্মিত হয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির। দায়িত্ব নেওয়ার পরই বার্নহাম সরকার জ্বালানি বিলের ওপর ভ্যাট কমানোর ঘোষণা দেয়। যদিও কনজারভেটিভ পার্টি এই কর কমানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে, তবে এর অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে।…
দেশের বাইরে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীদের ভোট ব্যবস্থা নিয়ে বুধবার (২২ জুলাই) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অগ্রগতি, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। অফিস আদেশে বলা হয়, দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি সভা বুধবার সকাল ১১টায়…
ইরানে টানা ১১তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টির ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও হ্রাস করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে টানা একাদশতম দিনের মতো বিমান হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক অভিযানকেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা তোহিদ আসাদি জানিয়েছেন, ইরানের রাজধানীজুড়ে ব্যাপক…
