সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর ২টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে আজ (মঙ্গলবার) দুপুরের মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রকে। সিয়াটলে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে শেষ হলো স্বাগতিকদের স্বপ্নযাত্রা। মরিসিও পচেত্তিনোর দল টুর্নামেন্টের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ ছাপ রেখেছিল। কিন্তু অনেক বেশি গোছানো ও উন্নত বেলজিয়ামের বিপক্ষে সেই ছন্দ একেবারেই ধরে রাখতে পারেনি তারা। চার্লস ডি কেটেলার প্রথমার্ধে জোড়া গোল করেন। এর মাঝেই মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে একবার সমতায় ফিরেছিল যুক্তরাষ্ট্র। তবে এরপর গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল নিয়ন্ত্রণে অযথা দেরি করে বড় ভুল করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান হান্স ভানাকেন। যোগ করা সময়ে রোমেলু লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের…
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছেন মিকেল মেরিনো। ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন এই বদলি তারকা।
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছেন মিকেল মেরিনো।
গোলের খোঁজে পর্তুগাল–স্পেন। ৬৮ মিনিটে হাইড্রেশন বিরতির সময়ও গোল পায়নি স্পেন–পর্তুগাল। দুই দলই সতর্ক হয়ে খেলছে। ম্যাচের বাকি সময়ে গোল আসবে তো? হাইড্রেশন বিরতির পর দুটি বদল এনেছে পর্তুগাল। উঠে গেছেন জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলো, আর নেমেছেন রাফায়েল লিয়াও এবং দিয়োগো দালত।
রোনালদোর অ্যাক্রোবেটিক প্রচেষ্টা। নীচে নেমে আক্রমণটা রোনালদোই তৈরি করেছিলেন। পরে জোয়াও ফেলিক্সের হেড স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন ফিরিয়ে দেন। এরপর বক্সের ভেতর দারুণ একটি অ্যাক্রোবেটিক প্রচেষ্টা নেন রোনালদো। তবে সেটিও ঠেকিয়ে দেন সিমন। ১৭ মিনিটে স্পেনের আক্রমণে পরপর দুবার সেভ করে দলকে রক্ষা করেছেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। রদ্রি বল নিয়ে সামনে এগিয়ে যান। তিনি বল বাড়ান ডানদিকে থাকা লামিন ইয়ামালের কাছে। বাঁ পায়ে ভেতরে ঢুকে জোরালো শট নেন ইয়ামাল, তবে সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরে আসা বল পেয়ে আবার শট নেন আলেক্স বায়েনা। কিন্তু এবারও স্পেনকে হতাশ করেন সিমন, দুর্দান্ত এক সেভে রুখে দেন সেই প্রচেষ্টাও।
১৭ মিনিটে স্পেনের আক্রমণে পরপর দুবার সেভ করে দলকে রক্ষা করেছেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। রদ্রি বল নিয়ে সামনে এগিয়ে যান। তিনি বল বাড়ান ডানদিকে থাকা লামিন ইয়ামালের কাছে। বাঁ পায়ে ভেতরে ঢুকে জোরালো শট নেন ইয়ামাল, তবে সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরে আসা বল পেয়ে আবার শট নেন আলেক্স বায়েনা। কিন্তু এবারও স্পেনকে হতাশ করেন সিমন, দুর্দান্ত এক সেভে রুখে দেন সেই প্রচেষ্টাও।
জামালপুরে এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দন্ড দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার আসামি…
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। শ্রীলঙ্কার দৈনিক আদা দেরানা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চলেছে দাঙ্গা। পরে সোমবার শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যেও কয়েদি এবং কারা প্রশসানের কর্মকর্তা ও রক্ষী উভয়েই আছেন বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আদা দেরানা। আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে…
এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য সম্ভাব্য তিন বছরের বর্ধিত সময়কে দেশের রপ্তানি সক্ষমতা বাড়ানো ও প্রয়োজনীয় নীতি সংস্কারে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাজনীতি যদি অর্থনীতিবান্ধব না হয়, তাহলে এ ধরনের আলোচনা কেবল তাত্ত্বিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে। জনকল্যাণ নিশ্চিত করতে অর্থনীতিবান্ধব রাজনীতি গড়ে তোলার বিকল্প নেই। সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে র্যাপিড (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) আয়োজিত ‘এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। জাহির উদ্দিন স্বপন বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ এখনই না এলেও বাংলাদেশের সামনে রপ্তানি খাতের যেসব চ্যালেঞ্জ রয়েছে,…
