কোনো মুহূর্ত অপচয় না করে সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষক—প্রত্যেককে এর আওতায় আনতে হবে। প্রযুক্তির কোনো বিকল্প নেই। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দ্রুত সম্ভব সবদিক থেকে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জনগণকে এর আওতায় আনতে হবে। ইনক্লুসিভনেস শুধু অর্থনীতিতে হলে হবে না, সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় প্রত্যেকটি সেবা পৌঁছে দিতে হবে। দেশের উৎপাদনশীলতা বাড়াতে গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিতে হবে। অর্থমন্ত্রী বলেন, ঘরে বসে গ্রাহকের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বহুদিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান চলাকালে দেশটির বর্তমান নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। দাবি, ভবিষ্যতে ইরানের যেকোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা এগিয়ে নেয়, তবে তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে। সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, ‘যেকোনো ইরানি নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তাকে প্রতিহত করা হবে।’ তিনি আরও দাবি করেন, বর্তমানে যার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, সেই আয়াতুল্লাহ আলি খামেনিকে ইসরায়েল হত্যা করেছে। তার ভাষ্য, খামেনিই ইরান এবং পুরো অঞ্চলে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার সূচনা ও নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার…
আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন। এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময়, ছোটবেলা থেকেই শিশুদের সততা ও নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন…
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে কাজ করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে এবং শিক্ষকদের জীবনমান ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার কাজ করবে। পাশাপাশি শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান কাঠামোকে আরও সমৃদ্ধ…
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’। ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগের ভয়ঙ্কর বাতাস নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’। টাইফুনের আঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন। সুপার টাইফুন মেয়াসের প্রভাবে চীনের হাইনান প্রদেশে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হল্যান্ড। সোমবার (৬ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র্যালি শুরু হয়েছে রাজধানী তেহরানে। আর এ উপলক্ষ্যে লাখো মানুষের ঢল নেমেছে শহরটিতে। দেশটির কর্মকর্তাদের দাবি, আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে বড় এই শোকযাত্রায় অংশ নিয়েছেন লাখো মানুষ। কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া এই শোক র্যালি প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার শোভাযাত্রায় লাখো মানুষ রাজধানী তেহরানের রাজপথে নেমেছেন। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয়…
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই মাস…
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া ভূমিকম্পে আরও অন্তত ১৬হাজার ৭০০ বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। সোমবার (০৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও অন্তত ১৯০টি স্থাপনা ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ৮৬…
দেশজুড়ে আবহাওয়া অফিস থেকে নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে…
