যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে তাঁরা অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২৭ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের ফোনালাপ হয়েছে। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ফোনালাপে আরাঘচি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। পাশাপাশি ইরানি নাবিক ও জেলেদের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন। সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা…
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফর বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই সফরের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৬তম দিনের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের ওপর একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী…
পাগলা মসজিদে কোটি কোটি টাকার সঙ্গে নামে-বেনামে মনোবাসনা পূরণের অনেক চিঠি পাওয়া যায়। এবারও তেমনি একটি ব্যতিক্রম চিঠি পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। এতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দুই তলায় গণনার কাজ শুরু হয়। এ সময় বাংলাদেশ ফুটবল দলকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখতে চেয়ে পাঠানো এক ভক্তের একটি চিঠি পাওয়া যায়। চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- বিসমিল্লাহির রাহমানির রাহির হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমায় প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের…
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদের ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ১৬তম দিন ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম। বৈঠকের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের গত ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। ধন্যবাদ প্রস্তাবটি পাসের জন্য স্পিকার কণ্ঠভোটে দেন। বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি…
গ্রুপ পর্বের ম্যাচে এমন স্নায়ুক্ষয়ী লড়াইয়ের কথা কে ভেবেছিল! মিশর বনাম ইরান গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অন্তিম মুহূর্তে উপহার দিলো চরম নাটকীয়তা। যোগ করা সময়ে মিশরের জালে ইরানের জয়সূচক গোল, নকআউট পর্ব নিশ্চিতের উল্লাসে মাতোয়ারা যুদ্ধের কারণে ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারা ইরানিরা। কিন্তু ভিএআরে অফসাইডে বাতিল সেই গোল। গ্রুপ রানার্স আপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে মিশর,অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে। এদিকে, দিনের আরেক ম্যাচে নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শনিবার (২৭ জুন) সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জি’র ম্যাচে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইরান। প্রথমার্ধের শুরুতে মাহমুদ সাবের গোল করে মিশরকে…
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সি এক শিশুও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পরিবারের ১৮ বছর বয়সি ছেলে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোম শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সি মেয়ে। হামলার সময় কোনোক্রমে প্রাণে বেঁচে যাওয়া তাদের ১৮ বছর বয়সি ছেলে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরেও ছুরির আঘাত…
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকারী কুকুরের সাহায্যে নিখোঁজদের সন্ধান করছেন মেক্সিকান সেনাবাহিনীর সদস্যরা। ছবি: এএফপি ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটির এক শতকের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিপুলসংখ্যক বহুতল ভবন ধসে মাটির সঙ্গে মিশে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছেন। তবে সেখানে অত্যন্ত ধীরগতিতে উদ্ধারকাজ চলায় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, সরকারি হিসাব অনুযায়ী জোড়া…
৬৬ মিনিটে নিউজিল্যান্ডের জালে ডি ব্রুইনের গোল। অবশেষে গোল পেলেন কেভিন ডি ব্রুইনা। পুরো ম্যাচে কয়েকবার সুযোগ পেয়েছিলেন, এবার কাজে লাগালেন। বক্সে বল পেয়ে ঠান্ডা মাথায় কোণে পাঠালেন শট। তৃতীয় গোলের সঙ্গে রাউন্ড অব ৩২ প্রায় নিশ্চিত বেলজিয়ামের। নিউজিল্যান্ড কার্যত বিদায় নিল এই হারে।
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ওই ভবনে লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতলে ও অপর একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর দুজনকেই মৃত ঘোষণা করা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুল ও সরোয়ার জানান, রাতে এলিফ্যান্ট রোড়ের কাঁটাবন আল বারাকা টাওয়ারের ১০তলা ও ১১তলা হঠাৎ করে আগুন ধরে ধোঁয়ায় গুরুতর আহত…
