২০২৬ ফিফা বিশ্বমঞ্চে গ্রুপ ‘কে’-এর শেষ রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে রানার্সআপ হিসেবে ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। রোববার (২৮ জুন) আর এই ড্রয়ের ফলেই ফুটবল বিশ্ব পেতে যাচ্ছে চলতি বিশ্বকাপের সবচেয়ে জমকালো ও হাইভোল্টেজ মহারণ। নকআউটের প্রথম ম্যাচেই পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে লুকা মদরিচের ক্রোয়েশিয়া। অন্যদিকে, পুরো ম্যাচে অতিমানবীয় ফুটবল খেলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে পরের রাউন্ডে পা রাখল ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে চমকপ্রদভাবে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে নকআউটের লাইফলাইন টিকিয়ে রেখেছে ডিআর কঙ্গো। পর্তুগাল ও কলম্বিয়ার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জর্ডানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলের লিড নিয়ে বিরতিতে গেছে আর্জেন্টিনা। রোববার (২৮ জুন) জে গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে জিওভানি লে সেলসো বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। তবে তাতে আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। এরই ধারাবাহিকতায় ১৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় আলবিসেলেস্তেরা। ডি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগিয়ে দুর্দান্ত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করেন জিওভানি লে সেলসো। তার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ…
ব্রিকসে যোগ দেয়া, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তার অংশ হিসেবে শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। এ ছাড়া ব্রিকস-এ যোগদানের বিষয়েও বাংলাদেশকে সহায়তা করবে। চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। বিষয়টি সম্ভাবনার দিক থেকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়া সফরেও অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ…
বিশ্বকাপের মঞ্চে রেকর্ডের পর রেকর্ড ভেঙে অদম্য গতিতে ছুটছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে তিনি ছাড়িয়ে গেলেন ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টে অবদানের রেকর্ড। বিশ্বকাপে এখন মোট ২০টি সরাসরি গোলে অবদান রেখেছেন ফরাসি ফরোয়ার্ড। এর মধ্যে ১৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এই অনন্য কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী খেলোয়াড় হলেন। তার উপরে আছেন শুধু লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বাধিক অবদানের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবারের আসরে দুই ম্যাচে ৫ গোল করা লিওর বিশ্বসেরার আসরে মোট গোলে অবদান ২৭টি। পাঁচ বিশ্বকাপে মাঠে নেমে এখন…
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরেও বাংলাদেশ একই বার্তা তুলে ধরেছে। শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেয়ায় নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না, বরং এটি দ্বিপাক্ষিক ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। তিনি বলেন, মালয়েশিয়া এবং চীন দুই দেশের…
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের জাতীয় নিরাপত্তা জোরদার এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার অংশ হিসেবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কারণে ধর্মান্তর ও জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন ঘটছে। আর এটি পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামো এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের কিছুটা সময় দিন। পশ্চিমবঙ্গে ধর্মান্তরের বিরুদ্ধে একটি কঠোর আইন, অভিন্ন দেওয়ানি বিধি এবং এনআরসি চালু করা হবে।’’…
‘নেত্র’ নামের একটি নতুন যুদ্ধবিমান যুক্ত হচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনীতে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও অর্থায়নের তৈরি এই যুদ্ধবিমানকে ইতোমধ্যে ‘অপারেশন ক্লিয়ারেন্স’ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ এটি এখন সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য সম্পূর্ণ বিজয়ী। নেত্র উচ্চক্ষমতার রাডার সিস্টেমযুক্ত বিমান। মূলত শত্রুপক্ষের বিমানের ওপর নজরদারি চালানো এবং হামলা পরিচালনার সময়ে যুদ্ধবিমানের স্কোয়াড্রন পরিচালনা করতে এ ধরনের বিমান ব্যবহার করা হয়। সামরিক পরিভাষায় এ ধরনের বিমানকে বলা হয় ‘এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (অ্যাওয়াক্স)। নেত্র এমব্রয়ার ইআরজে-১৪৫ রাডার সিস্টেমে সজ্জিত। বর্তমানে ইআরজে-১৪৫ বিশ্বের সবচেয়ে আধুনি রাডার সিস্টেমগুলোর মধ্যে একটি এবং এটি বিমানে পরিবহনযোগ্য। নেত্রকে প্রস্তুত করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অধীন প্রতিষ্ঠান…
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে কূটনৈতিকভাবে এক বিশাল অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ঐতিহাসিক সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে মন্ত্রী এই কথা বলেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সফল নেতৃত্ব…
ভারতের হায়দ্রাবাদে একটি সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। দেশটির এ পদক্ষেপের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম ব্যক্তি, যার নামে ভারত একটি সড়কের নামকরণ করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর আগে তেলেঙ্গানা সরকার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের মার্কিন কনসুলেট-সংলগ্ন একটি সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার ঘোষণা দেয়। তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমর্ক এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গরের একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে তাদের…
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ধ্বংস আর শোকের এই মর্মান্তিক পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এক হৃদয়বিদারক গল্প। নিজের এক বছর বয়সী কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার পেশাদার ফুটবলার হেক্টর বেয়োর স্ত্রী আন্দ্রেয়া। বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল আবাসিক ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। সেই সময় ওই ভবনের ভেতরে অবস্থান করছিলেন আন্দ্রেয়া, তার এক বছর বয়সী মেয়ে আলানা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানান, ভবনটি ধসে পড়ার ঠিক আগমুহূর্তে আন্দ্রেয়া নিজের শরীর দিয়ে ছোট্ট মেয়েকে শক্ত করে আগলে রাখেন, যেন ওপর থেকে পড়া…
