হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কড়া জবাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (২৬ জুন) প্রণালির আশেপাশে থাকা ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। চুক্তি লঙ্ঘন করে ইরানের চালানো ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর সিএনএনের। মার্কিন সেন্টকম এক বিবৃতিতে নিশ্চিত করেছে, যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি বাহিনীর এই অযাচিত আগ্রাসন স্পষ্টভাবেই সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই হামলার একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছে। তবে একটি মার্কিন সূত্র সিএনএনকে জানিয়েছে, এই বিমান হামলা কোনো পূর্ণাঙ্গ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বেলজিয়াম। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম। দলের হয়ে একমাত্র গোল করে স্কোর শিটে নাম তুলেছেন লিয়ান্দ্রো ত্রোসার। শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে বেলজিয়াম। তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করতে পারছিলো না বেলজিয়ান ফরোয়ার্ড বাহিনী। এরই মাঝে দুটি সহজ সুযোগ হাতছাড়াও হয়। অবশেষে ২৮তম মিনিটে ডেডলক ভাঙেন ত্রোসার। কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়ান এ ব্রাইটন মিডফিল্ডার। বিরতির আগে আর সুবিধা করে উঠতে পারেনি ওশেনিয়ার দলটি। শেষ…
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম। দলের হয়ে একমাত্র গোল করে স্কোর শিটে নাম তুলেছেন লিয়ান্দ্রো ত্রোসার। শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে বেলজিয়াম। তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করতে পারছিলো না বেলজিয়ান ফরোয়ার্ড বাহিনী। এরই মাঝে দুটি সহজ সুযোগ হাতছাড়াও হয়। অবশেষে ২৮তম মিনিটে ডেডলক ভাঙেন ত্রোসার। কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়ান এ ব্রাইটন মিডফিল্ডার। বিরতির আগে আর সুবিধা করে উঠতে পারেনি ওশেনিয়ার দলটি। শেষ পর্যন্ত বেলজিয়ামের লিডেই শেষ হয় ম্যাচের…
প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে বাংলাদেশ ও চীনের বহুমাত্রিক সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, চীনে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পেরিয়ে একটি অনন্য বহুমাত্রিক রূপ লাভ করেছে। শুক্রবার(২৬ জুন) চীনের স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় বেলা ১২টা) সেন্ট্রাল বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই স্বল্প সময়ের সফরে প্রধানমন্ত্রী চীনের সবচেয়ে ক্ষমতাধর তিনজন ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং ও…
প্রশাসনের দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই; তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জিআরের চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. মঈন খান বলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, আর সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়। তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই অর্থ…
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং। জানা গেছে, বেইজিং-ঢাকা রুটে সরাসরি চলাচলকারী এ ফ্লাইটে সাধারণত পাঁচ ঘণ্টার মত সময় লাগে। সেই হিসাবে বাংলাদেশ সময় রাত ৮টায় বা তার পর প্রধানমন্ত্রীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে তাদের স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২১ জুন রাষ্ট্রীয়…
প্রায় চার মাস বন্ধ থাকার পর উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং শুরু করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। শুক্রবার (২৬ জুন) অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরটি পুনরায় চালু হয়েছে বলে জানা গেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শিপিং প্রতিষ্ঠান বাহরির নিয়ন্ত্রণাধীন দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ইতিমধ্যে রাস তানুরা বন্দরে অপরিশোধিত তেল লোড করছে এবং আরও একটি বিশাল জাহাজ বন্দরের কাছে নোঙর করে অপেক্ষা করছে। একেকটি ভিএলসিসি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম। সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান…
বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের বিষয়ে চীন প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে চীনের বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মাহদী আমিন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার কথা আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনায় মিয়ানমার ও বাংলাদেশর মধ্যে মধ্যস্থতায় সব ধরনের সহায়তা করবে চীন। তিনি আরও বলেন, এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের…
তৃণমূল কংগ্রেসে যখন প্রতিদিন ভাঙন তীব্র হচ্ছে, সেসময় ২১ জুলাই ধর্মতলায় জমায়েতের ডাক দিলেন দলটির সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার কলকাতার আচার্য্য প্রফুল্লচন্দ্র রায় রোডে অবস্থিত রামমোহন লাইব্রেরিতে আয়োজিত এক কর্মীসভায় এ কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের উত্তর কলকতা সাংগঠনিক জেলা শাখার সভাপতি কুণাল ঘোষের আহ্বানে আয়োজন করা হয়েছিল এই কর্মীসভা। সেখানে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে ১২ মিনিটের ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের বক্তব্যের মধ্যেই এ কর্মসূচির ডাক দেন তিনি। মমতা বলেন, “২১ জুলাই আশা করি অনুমতি পাব। আমরা একটা দিনই মিটিং করি। সে দিন বিস্তারিত বলব। পাঁচ জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকব। আপনারা ওই দিন…
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির…
