Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব জানান, সফরে বিভিন্ন বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও টোকিও। বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা বাণিজ‍্য বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। আসাদ আলম সিয়াম আরও জানান, সময়সূচি সমন্বয় করা সম্ভব হলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরের সঙ্গী হবেন। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের সাথে জাপানে যাওয়ার সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, প্রতিটি দেশের সাখে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজা মণ্ডপে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। মণ্ডপ সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও অতিথিদের অভ্যর্থনার আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। প্রধানমন্ত্রী সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেবেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। তার আগমন উপলক্ষ্যে মণ্ডপ এলাকায় নির্মাণ করা হয়েছে বিভিন্ন ব্যানার ও স্বাগত তোরণ। অতিথিদের স্বাগত জানানো এবং…

Read More

ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনের আগে জনমত জরিপে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিক গাদি আইজেনকটকে বেশি যোগ্য মনে করছেন দেশটির নাগরিকেরা। এমনকি নির্বাচনে তার দল ইয়াশারও সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, আগামী ২৭ অক্টোবর সংসদ ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন বিরোধী রাজনীতিক আইজেনকট। চ্যানেল টুয়েলভের জরিপ অনুযায়ী, ৪৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকট বেশি উপযুক্ত। অন্যদিকে নেতানিয়াহুর…

Read More

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পেছনে কাজ করতে হবে। স্থানীয় নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তাকে দলছুট করা হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে একটা ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফিকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না। প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। প্রত্যেকটি ইউনিয়নের তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকবে। মনে রাখবেন, আগামী…

Read More

জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পর ২৫ নভেম্বর চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার (১৯ অক্টোবর) ইসির এক নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম, তাদের মধ্যে যারা এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এ জন্য ৫ নভেম্বর সারা…

Read More

সৌদি আরবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মধ্যে ইয়েমেনকে সামরিক সহায়তা দেয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সামরিক সহায়তা চাইলে তা বিবেচনা করবে ইসলামাবাদ। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধের কথা নিশ্চিত করা হয়নি। সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী রোববার (১৯ অক্টোবর) ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। ইয়েমেন সরকার পাকিস্তানের কাছে সহায়তা চেয়েছে কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আমার জানা মতে, এ ধরনের কোনো আনুষ্ঠানিক…

Read More

বাংলাদেশ স্বাধীন করার সময় যেমন সব ধর্মের মানুষ একসাথে যুদ্ধ করেছে; তেমনই চাই সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ গড়তে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন সবার প্রতিজ্ঞা হোক, মুসলিম, হিন্দু, বৈদ্ধ খ্রিস্টান মিলেই বাংলাদেশ গড়ে তুলবে। তিনি আরও বলেন, পরিশ্রম করেই দেশকে এগিয়ে নিতে হবে। এদিকে, দুপুরে, রাজশাহীর ধর্মসভা মন্দির পুজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। বিকেলে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দিবেন। পরে, বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিবেন। সন্ধ্যা…

Read More

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করে আবারো বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে। এছাড়া চলমান পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপের নেতাদের সীমান্তে কড়াকড়ি আরোপের আহ্বানও জানিয়েছেন তিনি। তার দাবি, অভিবাসনই ফ্রান্সের চলমান অস্থিরতার মূল কারণ। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে; শিক্ষাব্যবস্থা বা অন্য কোনো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই।’ এর আগের দিনও একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। গত রোববার ট্রাম্প বলেন, ‘এটা…

Read More

সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে রায়ের কপি ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে ঢাকা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আগে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মধ্যে একজন পুরুষ ও একজন নারী…

Read More

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। খবর রয়টার্সের। সোমবার (১৯ অক্টোবর) প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এ হামলার তথ্য জানায়। গভর্নর জানায়, আল-আলাম প্রশিক্ষণ শিবিরে হুতিদের গোলাবর্ষণের পর ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। এদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তাদের গোষ্ঠী প্রশিক্ষণ শিবিরটিতে হামলা চালিয়েছে। তার দাবি, শিবিরটি সৌদি বাহিনী পরিচালনা করত। তবে, এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরান-সমর্থিত হুতিগোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে।…

Read More