সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। এ দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার বিদায়ের ক্ষণগণনা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীতে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আয়োজন করা হবে দেবীর মহাআরতি। এদিন নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করবেন ভক্তরা। হিন্দুশাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট মিলিয়ে ৪৮ মিনিট ধরে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসযোগে সড়ক পথে বিমানবন্দর থেকে রংপুরের পথে রহনা দেন প্রধানমন্ত্রী। এ সময়ে তিনি বাস থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। সফর সূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে বাসযোগে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। রাজশাহী…
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার দুর্ঘটনায় ১৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন।…
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেয়ার বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাড়তি সময় কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। পাশাপাশি, উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইআরএফ আয়োজিত ‘বাংলাদেশ’স এলডিসি গ্র্যাজুয়েশন ট্রাজেক্টরি: ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপ্লোরিং পলিসি অপশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উত্তরণ পেছানোর প্রক্রিয়া সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ধাপ…
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি আলোচনার চেষ্টা করছেন এবং এতে ‘বড় ধরনের অগ্রগতি’ হচ্ছে। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “জেলেনস্কি এতে মোটেও তোয়াক্কা করছেন না। সত্যি বলতে, ইউরোপ তাকে যেভাবে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে… তিনি এই যুদ্ধ থামাতেই চান না, সম্ভবত কখনোই চাননি।” রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল বা স্থগিত করার বিষয়ে নিজের নেওয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন এই…
২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের, হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩০৭ জনের মধ্যে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়– হাম উপসর্গে রাজধানীতে দুই, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ…
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে দ্রুতই দেশে ফেরানো প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমাবর (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের লাগেজ বহনে ভোগান্তি কমাতে ২০০ ট্রলি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ওমরা ভিসায় আটকেপড়া যাত্রীদের ফেরাতে কাজ করছে বাংলাদেশ হাইকমিশনার। সৌদিতে অবস্থা ঝুকিপূর্ণ থাকায় নিরাপত্তার সাথে কাজ করছেন তারা। এ সময় বাংলাদেশ-জাপানের মধ্যে কর্মী নিয়োগের চুক্তিটি এক বছরের মধ্যে বাস্তবায়নের দাবি করেন মন্ত্রী। তিনি জানান, চুক্তি বাস্তবায়ন হলে দক্ষ শ্রমিক পাঠানো হবে জাপানে। আর এতে দীর্ঘ মেয়াদি হবে শ্রমিকদের জাপানে অবস্থানের সময়। এমনি জাপানের নাগরিকদের মতই সকল আইনি সুবিধাও পাবে বাংলাদেশের…
রাজধানীর গেন্ডরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ আনুষ্ঠানিক ঘোষণা দেন। এসময় তিনি তার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। ইশরাক হোসেন বলেন, আমি ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি তারিখ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। সেই অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি। তিনি আরও বলেন, গত ২ দিন একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত…
সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান তা সবসময় প্রয়োজন মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার বাংলাদেশে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় হাইকমিশনার বলেন, সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্যাপনে এসে তিনি জানান, নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পাচ্ছেন তিনি। সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে ত্রিবেদী বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা…
বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর প্রভাব বিবেচনায় গত কয়েক মাসে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশাপাশি জ্বালানির বাজার স্থিতিশীল রাখার বিষয়টিও যুক্তরাষ্ট্রকে বিবেচনায় নিতে হচ্ছে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে এবং চুক্তিটি সম্পন্ন করার খুব কাছাকাছি রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ছাড় কিংবা এ ধরনের বিষয়ে প্রেসিডেন্ট যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন বিভিন্ন বিষয় বিবেচনায় রাখা হয়। প্রতিটি দেশের ক্ষেত্রেই এমন অনেক জটিল বাস্তবতা রয়েছে, যেগুলো পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় গুরুত্ব পায়। রুবিওর ভাষ্য অনুযায়ী, ভৌগোলিক…
