Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টায় বনপাড়া হাইওয়ে থানার এএসআই আকবুল হোসেন বাদী হয়ে ট্রাক ও বাসের অজ্ঞাত দুই চালকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং নিহতদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান…

Read More

কুমিল্লার লাকসামের নাওটি স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) নাওটি স্টেশনের আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল।

Read More

ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার ‘কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে’ থাকায় তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতা বা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। গতকাল মঙ্গলবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, “ইরানি শাসকদের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন… দুর্ভাগ্যবশত, তারা দক্ষ আলোচক নয় এবং কট্টরপন্থী শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি আরও যোগ করেন, “তারা ধর্ম দ্বারা পরিচালিত হয়। তাদের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।” ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দু’দশক ধরে টানাপোড়েনের জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান অভিযান শুরু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি…

Read More

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় ফের ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি হুথি গোষ্ঠী। তবে আকাশে থাকা অবস্থাতেই সেই ড্রোন আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। এক্সবার্তায় তিনি বলেছেন, বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং মদিনার দিকে ধেয়ে আসা ৫টি ড্রোন আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি জোট। হুথি বিদ্রোহীরা এসব ড্রোন নিক্ষেপ করেছিল।” পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে ২৮টি অবতীর্ণ হয়েছে মদিনায়। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহম্মদ (স.)-এর তৈরি মসজিদ ‘মসজিদে নববি’ মদিনায় অবস্থিত। নবীর রওজার (সমাধি) অবস্থানও মদিনাতেই। সাম্প্রতিক…

Read More

সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ও সংশ্লিষ্ট কর্মসূচিতে ১৯১টি দেশের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন স্থপতি রাতুল সেন। আন্তর্জাতিক এই আয়োজনের মূল পর্ব রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তি, গবেষক, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও নাগরিক উদ্যোগের প্রতিনিধিরা এতে অংশ নেন। সফর ও সংশ্লিষ্ট কর্মসূচিতে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যেও অংশগ্রহণের সুযোগ পান তিনি।সাইবেরিয়ার একটি অঞ্চলের উচ্চপদস্থ কর্তৃপক্ষের আমন্ত্রণে বেশ কিছু এলাকার উন্নয়নের কৌশলগত পরিকল্পনায় অবদান রাখার সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি হিসেবে তিনি সম্মানিত হয়েছেন ।আর্কিটেকচারাল ম্যাপিংয়ের (অন্যতম অত্যাধুনিক একটি প্রযুক্তি) ওপর ভিত্তি করে তাঁর তৈরি শিল্পকর্মটি আন্তর্জাতিক…

Read More

সারাদেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪২ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১…

Read More

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ একটি সাম্য ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একই আকাশের নিচে, একই ছাতার নিচে বসবাস করছেন। এখানে ধর্মীয় কিংবা জাতিগত কোনো ভেদাভেদ নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার আহাম্মদপুরে শ্রী শ্রী দুর্গামন্দিরে বিনামূল্যে চিকিৎসাসেবা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপস্থিত পূণ্যার্থী ও দর্শনার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে…

Read More

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্নহাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে…

Read More

সৌদি আরবের রাজধানী রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। বার্তাসংস্থা এএফপির সাংবাদিক দুটি বিকট বিস্ফোরণের তথ্য জানিয়েছেন। পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল রিয়াদের আকাশে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাইজে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪টি হামলা চালিয়ে হুথিদের কয়েকটি ঘাঁটি দখল করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা। এছাড়া সোমবারের এসব অভিযানে হুথি গোষ্ঠীর ১৩৫টি সামরিক যানবাহনও ধ্বংস হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি আজ মঙ্গলবার…

Read More

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব জানান, সফরে বিভিন্ন বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও টোকিও। বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা বাণিজ‍্য বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। আসাদ আলম সিয়াম আরও জানান, সময়সূচি সমন্বয় করা সম্ভব হলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরের সঙ্গী হবেন। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের সাথে জাপানে যাওয়ার সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, প্রতিটি দেশের সাখে…

Read More