প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ জুন) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উভয় পক্ষ বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত অবস্থানের প্রশংসা করেন। তিনি উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে। হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা…
ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এর পরতে পরতে লুকিয়ে থাকে কত শত মানবিক ও আবেগঘন গল্প। তেমনি এক রূপকথার জন্ম দিলেন এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাইমলাইটে চলে আসা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। শক্তিশালী স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে গোলশূন্য ড্রয়ের নায়ক বনে যাওয়া এই ৪০ বছর বয়সী তারকার দুঃখ ছিল। গ্যালারিতে বসে তার এই মহাকাব্যিক লড়াই দেখার জন্য মা পাশে নেই। তবে মাঠের সেই আকুতি এবার ছুঁয়ে গেছে খোদ মার্কিন প্রশাসনকে। যুক্তরাষ্ট্রের হাউজ ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা অবশেষে আমেরিকার ভিসা পেয়েছেন এবং আগামী রবিবার (২১…
দেশের ১৩ অঞ্চলের নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টার পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায়, সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনরায় ১ নম্বর) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আরেক পূর্বাভাসে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের মধ্যেই আগামী…
দেশের বাজারে সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাজুস। এদিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১৫ জুন ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ইসলামাবাদ মেমোর্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এ তথ্য। শিল্পোন্নত ৭ দেশের জোট জি৭ সামিটের সম্মেলন উপলক্ষে বর্তমানে ফ্রান্সে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল বুধবার রাজধানী প্যারিসের ভার্সাইলিস প্রাসাদে নৈশভোজের আগে এ চুক্তি স্বাক্ষর করেন তিনি। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পাশে ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি স্বাক্ষরের পর রাজধানী তেহরানে নিজ দপ্তরে এই চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানও। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা সেই চুক্তি স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে। ১৪টি পয়েন্ট সম্বলিত…
বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে। একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী শান্তি…
বিশ্বকাপের অভিষেকটা মোটেও ভালো হয়নি উজবেকিস্তানের। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে এশিয়ার দেশটি। ম্যাচের ৪০ মিনিটে লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে জালে পাঠিয়ে কলম্বিয়াকে লিড এনে দিয়েছেন দানিয়েল মুনিওজ। বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে উজবেকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি ছিল দেশটির প্রথম বিশ্বকাপ ম্যাচ। প্রথমার্ধে গোল মাত্র একটি হলেও পুরোটা সময় দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের। কলম্বিয়া ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও কোনো শটই…
ময়মনসিংহ নগরীতে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন- ঝিনাইদহ জেলার বাসিন্দা মো. মাসুদ মিয়া (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা সিয়াম মিয়া (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় প্রায় সাড়ে আট শতক জমির ওপর ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামে একটি দশতলা ভবনের নির্মাণকাজ চলছে গত প্রায় ৩ বছর ধরে। ভবনটির মালিক নেত্রকোণা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম হলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ চালানো হচ্ছিল। বুধবার দুপুর ৩টার দিকে ভবনটির অষ্টম তলায়…
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করলো ঘানা। ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে নাটকীয় এই জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। কানাডার টরন্টোতে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা। ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ব্র্যান্ডন থমাস-আসান্তের দারুণ অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ইরেনকি। এতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পানামাকে প্রথম সাক্ষাতেই হারালো ব্ল্যাক স্টাররা। ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য দেখিয়েছে পানামা। বল পজেশন-আক্রমণের ধারা সব কিছুতেই এগিয়ে ছিল মধ্য আমেরিকার দেশটি। তবে ঘানা ছিল সুযোগসন্ধানী। অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলে গোলের সম্ভাবনা বেশি তৈরি করেছিল ঘানা। তবে দুই দলের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচ যখন নিশ্চিত…
