Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ম্যাচজুড়ে লড়াই করলেও শেষ দিকে দুই গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়ল জর্ডান। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩–১ গোলে। ২০ মিনিটে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেওয়ার পর ৫০ মিনিটে সেটি শোধ দেন আলী ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান আবার পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইয়াজান আল–আরব। ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। যা কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্টও তিন। তবে গোল হজম করায় পয়েন্ট তালিকায় অস্ট্রিয়া দুইয়ে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা জর্ডানের…

Read More

৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করেছে জর্ডান। এটি ছিল আত্মঘাতী। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ইয়াজান আল–আরব। ম্যাচের ৭৬ মিনিটে ২-১ গোল ব্যবধানে এগিয়ে অস্ট্রিয়া। ৬৭ মিনিটে জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন মার্কো আরনাউতোভিচ। অস্ট্রিয়ার খেলোয়াড়দের উদ্‌যাপনের এক পর্যায়ে হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি। রিপ্লেতে দেখা যায়, আরনাউতোভিচকে যিনি বল পাঠিয়েছিলেন, সেই স্টেফান পশের হাতে বল লেগেছিল। হ্যান্ডবলে গোল বাতিল।

Read More

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা এনেছে জর্ডান। ৫০ মিনিটে গোল করেছেন নুর আল–রাওয়াবদেহ। বিশ্বকাপ অভিষেক হওয়া জর্ডান প্রথম ম্যাচের প্রথমার্ধে অস্ট্রিয়ার বিপক্ষে পিছিয়ে গেছে। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় ম্যাচের ২১ মিনিটে গোল করেছেন রোমানো স্মিড। জর্ডানের সঙ্গে ১ গোলে এগিয়ে বিরতিতে যায় অস্ট্রিয়া।

Read More

বিশ্বকাপ অভিষেক হওয়া জর্ডান প্রথম ম্যাচের প্রথমার্ধে অস্ট্রিয়ার বিপক্ষে পিছিয়ে গেছে। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় ম্যাচের ২১ মিনিটে গোল করেছেন রোমানো স্মিড। জর্ডানের সঙ্গে ১ গোলে এগিয়ে বিরতিতে অস্ট্রিয়া।

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার (১৬ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় দুটি গাড়িকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এ বিষয়ে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তিনি সেখানে শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা…

Read More

বাংলাদেশের আকাশে আজ পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৮ হিজরি। আগামী ২৬ জুন শুক্রবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের…

Read More

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি বলেছেন, ঢাকার পাশের ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম রবি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে আজ রেল মন্ত্রণালয়ের সবশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কী পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কী কার্যক্রম চলমান এবং আগামীতে কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে একটা মিটিং ছিল। প্রধানমন্ত্রী সেটা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তার মতামতও…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ জুন) বেলা তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

Read More