Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ফিফা বিশ্বকাপের আর মাত্র একদিন বাকি। ফুটবল মহাযজ্ঞের এই চূড়ান্ত কাউন্টডাউনের শেষ দিনে এসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের কাউন্টডাউনে তুলে এনেছে এক মহাকাব্যিক রেকর্ড। ফিফার অফিশিয়াল টাইমলাইনে আজ রয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ‘একমাত্র ফুটবলার’ হিসেবে একাধিকবার টুর্নামেন্ট সেরার পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতার একক বিশ্বরেকর্ডটি শুধুই লিওনেল মেসির। বিশ্বকাপের প্রতিটি আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় সম্মানজনক ‘অ্যাডিডাস গোল্ডেন বল’। আর এই পুরস্কারের ইতিহাসে কিংবদন্তি ডিয়েগো মারাদোনা কিংবা ব্রাজিলের দ্য ফেনোমেনন রোনালদো যা করতে পারেননি, মেসি তা করে দেখিয়েছেন দুইবার। ফিফার প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স-আপ হলেও পুরো টুর্নামেন্টে…

Read More

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তিনি বলেছেন, এই চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে, আবার কয়েক মাস সময়ও লাগতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি মনে করি, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই আমরা অনেক কিছু জানতে পারবো।’সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে তারা অর্থনৈতিকভাবে লাভজনক এবং দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় কার্যকর একটি চুক্তি করতে পারে। ভ্যান্সের ভাষ্য, লক্ষ্য শুধু বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া নয়; বরং এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ভবিষ্যতেও ইরান…

Read More

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সকল হামলা বা হুমকির জবাব দেয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইরানের ওপর সর্বশেষ মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যেতে হবে’ বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক্সে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনও হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না’। একই সঙ্গে…

Read More

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের সদস্যরা শান্তিরক্ষা মিশনে অনন্য ভূমিকা রাখছেন। তাদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। শামা ওবায়েদ জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

Read More

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, সেই জবাব প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালটির দেওয়া জবাবকে ‘ভেক’ (সাজানো বা ভুয়া) উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শোকজ নোটিশের যে জবাব দিয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। তারা মূল ঘটনা আড়াল করতে ইচ্ছে করে অপ্রয়োজনীয়…

Read More

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে শহীদ হওয়া ছয় সেনাসদস্যের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় ২০২৫ সালে সুদানে হামলায় আহত হওয়া এবং বর্তমানে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন। তিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চ্যুয়ালি কুশল বিনিময়ও করেন প্রধানমন্ত্রী। বিশ্বশান্তি রক্ষায়…

Read More

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তারা উভয়ই আদালতে হাজির ছিলেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারার আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়। এর আগে গত ৬ মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। ওইদিন শুনানিতে তাদের (নাসির-তামিমা) সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের…

Read More

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তার বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়ন ও দেশের…

Read More

মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে মরিশাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অংশ নেন। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমবাজার পুনরায় সচল করতে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী জানান, বাংলাদেশ…

Read More

ইরানের পাল্টা হামলার মধ্য দিয়ে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি ড্রোন হামলাসহ বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। আইআরজিসি বুধবার (১০ জুন) ভোরে জানায়, অঞ্চলজুড়ে বিমান ও নৌঘাঁটিসহ ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গার্ডস বাহিনী অঙ্গীকার করে যে, মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও জানায় আইআরজিসি। একই সাথে,…

Read More