Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা আদালতে হাজির হয়ে নিজের স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ দাবি করেছেন এবং ‘ডলার’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠনের শুনানির সময় আদালতে আনার পথে সাংবাদিকদের সামনে সোহেল বলেন, আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ডলার মিরপুর ১১ নম্বর এলাকার একজন প্রভাবশালী ও অর্থশালী ব্যক্তি। তার ভাষ্য, আপনারা মেইন আসামি ডলারকে ধরেন, সে মারছে রামিসাকে। তবে মামলার তদন্ত ও অভিযোগপত্রে এ ধরনের…

Read More

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেছেন, রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ঈদের আগে ঘটে যাওয়া ছয় শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমি নিজে হাসপাতাল পরিদর্শন করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়াসহ…

Read More

ভারতের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে এবার চমকপ্রদ মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেছেন, ভারত যেমন নেপালের কিছু ভূখণ্ড দখলে রেখেছে, তেমনি নেপালও ভারতের কিছু জায়গা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রাতিষ্ঠানিকভাবে জানতে পেরেছেন যে সীমান্ত ইস্যু একপাক্ষিক নয় উভয় দেশেরই কিছু জায়গা নিয়ে বিরোধ রয়েছে। তাই বিষয়টি আলোচনার মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা করা প্রয়োজন। নেপালের প্রধানমন্ত্রী একই সঙ্গে সীমান্ত বিরোধ নিরসনে যুক্তরাজ্য সরকারের সরাসরি সম্পৃক্ততার আহ্বান জানান। তার যুক্তি, এই সমস্যার ঐতিহাসিক শিকড় ব্রিটিশ শাসনামলের সময়কার, যখন ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যায়। তিনি জানান, নেপাল…

Read More

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিক্রির ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেক মানুষ চামড়া দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে…

Read More

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এবারের ঈদে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক ঘটনার খবর তার কানে আসেনি। এছাড়া সরকারি মহল থেকে সাংবাদিকদের ওপর কোনো চাপ ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বাস দেন মন্ত্রী। জ্বালানি তেলের দাম প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে আমদানিনির্ভর প্রায় সব দেশই দাম বৃদ্ধি করেছে। সরকার দীর্ঘদিন দাম না বাড়িয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন,…

Read More

বর্তমান সরকারের চারমাস পূর্ণ না হতেই হঠাৎ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। দীপেন দেওয়ানের আকস্মিক এই পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রু মন এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। রাঙামাটি আসনে প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হন তিনি। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।…

Read More

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির উন্নয়নে করণীয় নির্ধারণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Read More

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সহজেই সংগ্রহ করতে পারবেন। একীভূত এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হোটেল বুকিংসহ ওমরাহ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি ও সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও…

Read More

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সকাল থেকে শুরু হয়েছে ব্যাংক লেনদেন ও শেয়ারবাজারের কার্যক্রম। সোমবার (১ জুন) ব্যাংকার ও ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা দিনের শুরুতে গ্রাহকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এদিন অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত। তবে বিকেল ৫টা পর্যন্ত চলবে দাফতারিক কার্যক্রম। কর্মকর্তারা বলছেন, ২/১ দিন পরে সেবাগ্রহীতাদের ভিড় বাড়বে। গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ ছিলো। তবে ছুটির মধ্যে ২৫ ও ২৬ মে সীমিত…

Read More

দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More