Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাহিনীর বাগদাদে থাকা বা ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বলেছেন। পরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ট্রাম্প ইরাকে মার্কিন যুদ্ধের কথা স্মরণ করেন এবং বলেন, মার্কিন বাহিনীর বাগদা দ বা ইরানে যাওয়া উচিত হয়নি। ইরাকের সাথে যা ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল একটি অত্যন্ত বোকামিপূর্ণ কাজ। যাই হোক, আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে ইরান বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা…

Read More

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। তিনি আরও বলেন, জানা গেছে এসি ২ ঘণ্টা বন্ধ ছিল এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এসময় কোনো…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতের অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,…

Read More

রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে গরমের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমতে পারে। ফলে ভ্যাপসা গরম পুরোপুরি না কমলেও তাপমাত্রা সামান্য কমায় কিছুটা স্বস্তি আসতে পারে। শনিবার (৩০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার…

Read More

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি অবিলম্বে সব ধরনের বৈশ্বিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে দাবি করেছে ইরান। শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য চুক্তির কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প। তার শর্ত অনুযায়ী, ইরানকে কখনও পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ…

Read More

পবিত্র হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। শনিবার (৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে হজ্জযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি। তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবতরণের পরেই প্রত্যেক হজ যাত্রীকে দেয়া হবে ৫ লিটার করে জমজমের পানি। গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করবে বিএনপি। এরপর বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর…

Read More

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই জুলাইয়ের অভ্যুত্থানের পর, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের জনগণ অংশগ্রহণ করেছে। তার আগে একটা রি-ফর্ম কমিশন হয়েছে। সেই রি-ফর্ম কমিশনের গণভোট হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিয়মকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে। ব্যাংকে সবকিছু লুটপাট করে ৮০ লাখ…

Read More

রাজধানীর মগবাজারে আদ–দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনের ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে। গত বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর খবর পাওয়া যায়। জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে…

Read More

কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীতে শীতল আবহাওয়া ছিল। তবে গতকাল থেকে আবারও গরম বাড়তে শুরু করেছে। তবে আশার কথা হলো ঢাকা ও এর আশপাশ এলাকায় ফের বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি হতে পারে। তবে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস…

Read More