Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঈদের দিনে রাজধানী ঢাকায় সকাল থেকে হালকা এবং দুপুরের পর মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে। মঙ্গলবার (২৬ মে) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। বিশেষ করে সিলেট, ময়মনসিংহসহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ বজলুর রশিদের তথ্য অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এরপর ১ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসতে পারে। ঈদ উদযাপনে ঘর থেকে বের…

Read More

ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরও তেহরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, কাতারে আলোচনা চলছে এবং কয়েক দিনের মধ্যেই অগ্রগতি দেখা যেতে পারে। একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও আন্তর্জাতিকভাবে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, নতুন করে মার্কিন হামলার পরও ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৬ মে) ভারত সফরের সময় জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রুবিও জানান, ‘আজ কাতারে কিছু আলোচনা হয়েছে। তাই আমরা দেখব কোনও অগ্রগতি করা যায় কি না।…

Read More

আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। একইসঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়া ইসলামাবাদের জন্য গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি। খবর আল জাজিরা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে হওয়া আব্রাহাম অ্যাকর্ডসে ইসলামাবাদের যোগ দেয়া উচিত বলে তিনি মনে করেন না। সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে। খাজা আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না, আমাদের এমন কোনও চুক্তিতে যোগ দেয়া…

Read More

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। মঙ্গলবার (২৬ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে। মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যাচ্ছে।’ সেতুমন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হয়ে উঠেছিল। খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, এর জবাব দেয়া হবে। সরকারের পরিকল্পনা রয়েছে সেখানে পুলিশের ট্রেনিং সেন্টার ও একটি জেলখানা প্রতিষ্ঠার।’ তিনি আরও বলেন, সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সন্ত্রাস ও…

Read More

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। এদিকে আজকের ভূমিকম্প স্বল্পমাত্রার হলেও রাজধানীর অনেকেই এটি টের পেয়েছেন। ক্রিসেট রোড থেকে এক নারী জানান, হঠাৎই মাথা হালকা ঘুরে যায় এবং মুঠোফোনে তিনি অ্যালার্ট পান।

Read More

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে যোগ দিয়ে বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি। দ্রুত ছড়িয়ে পড়ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।…

Read More

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের সময় এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে দুইটি ইউনিট কাজ করেছে। আরও ৩টি ইউনিট পথে রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Read More

এ বারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারেনি। গতকাল লিগের শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে মুম্বাই। এই ম্যাচেই একটি লজ্জার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। রাজস্থানের বিপক্ষে ৪ বল খেলেও রান করতে পারেননি রোহিত। আউট হয়েছেন শূন্য রানে। এই নিয়ে আইপিএলে ১৯ বার শূন্য রানে আউট হলেন রোহিত। তাতে ছুঁয়ে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলের লজ্জার রেকর্ড। আইপিএলের ইতিহাসে আর কোনো ক্রিকেটার এত বার শূন্য রানে আউট হননি। সবচেয়ে বেশি বার ডাক মারার তালিকায় ম্যাক্সওয়েলের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে আছেন মুম্বাই ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক। এই তালিকায় তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন দীনেশ কার্তিক এবং সুনীল নারিন। তারা ১৮…

Read More

পাকিস্তানের সঙ্গে চীনের ‘অটুট’ সম্পর্কের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে ওই আহ্বান জানান তিনি। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে স্বাগত জানিয়ে শি বলেন, ‌‌‘‘গত কয়েক দশক ধরে দুই দেশ একে অপরকে অনুধাবন করেছে, বিশ্বাস করেছে এবং সমর্থন জুগিয়েছে।’’ পাকিস্তান সেই বিশেষ দেশগুলোর মধ্যে অন্যতম যাদেরকে চীন ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি ‘সর্বকালীন কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে। তবে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে চীনা নাগরিক ও বিভিন্ন প্রকল্পের ওপর জঙ্গিদের হামলা বেইজিংকে ক্ষুব্ধ করেছে।…

Read More