Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আর ক’দিন পরই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় এই উৎসব পালন করতে এখন কুরবানির পশুর হাটে ভিড় করছেন মানুষ। সেখানে কয়েকটি জাতের গরুর দাম ১২-১৫ লাখ টাকা পর্যন্ত উঠছে। যদি আপনাকে প্রশ্ন করা হয়, একটি গরুর কত দাম সর্বোচ্চ কত হতে পারে? ব্রাজিলের এক নিলামে একটি ‘নেলোর’ প্রজাতির গরু ৪৮ লাখ মার্কিন ডলারে (বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ কোটি টাকা) বিক্রি হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে ‘ভিয়াতিনা ১৯’ নামের গরুটি। ২০২৩ সালের ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দুতে ১ হাজার ১০১ কেজি ওজনের গরুটি নিলামে তোলা হয়েছিল। এর আংশিক মালিকানা…

Read More

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো আয়োজন বা পুরস্কার অনুষ্ঠানে প্রায়ই দেখা যায়, কেউ না কেউ সঙ্গে দেহরক্ষী নিয়ে আসছেন। এমনকি দর্শকদের মধ্যে তেমন পরিচিতি না পেয়েও অনেকে সঙ্গে বডিগার্ড রাখেন। এ প্রসঙ্গে সমালোচনা করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। শোনা যাচ্ছে, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড রাখা নিয়ে কথা বলেন। বাপ্পারাজ বলেছেন, শিল্পীদের নিরাপত্তা নিয়ে কখনোই তেমন কিছু ছিল না। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্য অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই।…

Read More

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৭১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।…

Read More

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও বিশেষ নৌ-সার্ভিস চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেছেন, ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেসসচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহদাৎ হোসেন স্বাধীন প্রমুখ। মাহাদী আমিন…

Read More

আগামী ৫ বছরে বাংলাদেশকে ৫০০ কোটি বা ৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সেই সঙ্গে বাংলাদেশে বার্ষিক সহায়তা ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মে) সকালে ঢাকায় সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বে এডিবির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনার পাশাপাশি বড় অংকের এই আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয় সংস্থাটি। এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস…

Read More

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী চুক্তি নিশ্চিত করবে অথবা ‘অন্য কোনো উপায়ে’ দেশটির মুখোমুখি হবে। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই মন্তব্য করেছেন। যুদ্ধ অবসানের চুক্তি খুব কাছাকাছি এবং চুক্তির জন্য ওয়াশিংটন কোনও তাড়াহুড়ো করবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নরমের পর রুবিও ওই মন্তব্য করলেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির বিষয়ে নয়াদিল্লিতে রুবিও বলেন, আমরা ভেবেছিলাম গতকাল রাতে অথবা সম্ভবত আজ কোনো খবর পেতে পারি। তবে এটি নিয়ে এখনই খুব বেশি ভাবার কিছু নেই। ভারতের রাজধানীতে সরকারি সফরে থাকা রুবিও সাংবাদিকদের বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার…

Read More

সারাদেশে ইতোমধ্যে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সরদার মো. শাখাওয়াত হোসেন বলেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। প্রথম ধাপে যে ১৮ উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি আরও বলেন, এরপরও হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান…

Read More

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের সামনে বড় বাধা বা সমস্যা হয়ে উঠেছে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান ও বিশেষ যোগাযোগ ব্যবস্থা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএসের প্রতিবেদনে বরা হয়েছে, মোজতবা খামেনি বর্তমানে খুবই গোপন কোনো এক স্থানে অবস্থান করছেন এবং ইরানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বিশ্বস্ত দূতদের একটি নেটওয়ার্কের মাধ্যমে। খামেনি নিজে সরাসরি কোনো তথ্য জানতে চাননা কিংবা কোনো নির্দেশনাও দেন না। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে দূতদের এই নেটওয়ার্ক। মার্কিন কর্মকর্তারা এই বিশেষ যোগাযোগ ব্যবস্থাকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির পথে বড় বাধা হিসেবে…

Read More

ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিট থেকে জানা গেছে, রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার জন্য রুম থেকে ছুরি এনে তার মাথা কেটে গলা থেকে আলাদা করা হয়। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শোবার ঘরে এনে খাটের নিচে লুকিয়ে রাখে। ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে বিচ্ছিন্ন মাথা রাখে। রবিবার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. ওহিদুজ্জামান। এরপর মামলাটি ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে…

Read More

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্যও ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন। শিক্ষার্থীদের পরিচয় যাচাই পদ্ধতি নির্ধারণ করা গেলে ঈদের পর এ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেল এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, মেট্রোরেল এখন ৬৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, তাদের জন্য আমরা…

Read More