Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইয়েমেনের তাইজ গভর্নরেটে স্থল সংঘর্ষ ও বিমান হামলায় ৩৭৮ জন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারপন্থি বাহিনী। এর মধ্যে নিহত হয়েছেন ১৬৮ জন। তাইজ সামরিক কমান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরা জানায়, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে হুতির অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে নয়টি বিমান হামলা চালানো হয়েছে। আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং তাইজ শহরের আশপাশে চালানো হয় এসব হামলা। বিবৃতিতে দাবি করা হয়, হামলা ও সংঘর্ষে ১৬৮ জন হুতি যোদ্ধা নিহত এবং ২১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টেও লড়াইয়ের খবর পাওয়া…

Read More

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনটির ভেতরে যান। বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ…

Read More

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী আজ শনিবার (১৭ অক্টোবর)। এ বছর তিথিচক্রে সপ্তমী তিথি থাকবে আগামীকালও। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের এই তিথিতে দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন। ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করবেন। মহাসপ্তমীর প্রথম দিনের প্রভাতে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা স্নান ও পূজামণ্ডপে প্রবেশের মধ্য দিয়ে দিনের প্রধান আচার-অনুষ্ঠান শুরু হবে। প্রচলিত ভাষায় নবপত্রিকা ‘কলাবউ’ নামে পরিচিত। কলাগাছ, কচুগাছ, হলুদগাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধানগাছ এই নয়টি উদ্ভিদ একত্র করে নবপত্রিকা প্রস্তুত করা হয়। শাস্ত্রীয় বিধি অনুসারে স্নান করিয়ে নবপত্রিকাকে পূজামণ্ডপে…

Read More

দুর্গাপূজায় উপলক্ষ্যে দেওয়া টানা পাঁচ দিনের ছুটি সমন্বয়ে আজ শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা রাখা হচ্ছে। এজন্য আজ ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে। এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ…

Read More

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকাজ চালানো হয়। দগ্ধ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Read More

ককরোচ জনতা পার্টির পূর্বঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসের দিকে যাওয়ার পথে দিল্লি পুলিশ তাকে আটক করে বলে হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানটি আজ শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে বিভিন্ন দিক বিবেচনায় দিল্লি পুলিশ দীপকে-কে সমাবেশটি বাতিল করার জন্য অনুরোধ করে। এদিকে, ১৬৩ ধারার নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তাকে প্রতিরোধমূলক আটক করা হয়েছে বলেও পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে।

Read More

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৩৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ১২৭ জন, ঢাকা…

Read More

দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১০ জন রোগী এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৭ হাজার…

Read More

যুক্তরাষ্ট্রে অত্যন্ত জমকালো, বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বহির্বিশ্বে বাংলা চলচ্চিত্র, সংগীত ও বিনোদনজগতের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ আয়োজন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর রজতজয়ন্তী তথা ২৫তম আসর। বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির অঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা, বরেণ্য শিল্পী এবং গুণী ব্যক্তিত্বের উপস্থিতিতে এবারের আয়োজন পরিণত হয় এক অনন্য তারকামেলায়। আর এই মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশের লোকসংগীতে দীর্ঘদিনের অবদান, শিল্পীসত্তা ও সংগীতের প্রতি একনিষ্ঠ সাধনার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পী’ হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রেশমী মির্জা। বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে অত্যন্ত নিষ্ঠা, সুনাম, সম্মান ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে আসছেন রেশমী মির্জা। লোকসংগীতের প্রতি গভীর ভালোবাসা,…

Read More

কুমিল্লা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য…

Read More