কুমিল্লা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের দ্রুত ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, এরই মধ্যে বিএসএফের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আমরা খুব শিগগিরই আমাদের দুজন পুলিশ সদস্যকে ফেরত পাব। সে প্রস্তুতি চলছে। তারা অক্ষত আছেন, তাদের কোনো ধরনের সমস্যা হয়নি। বিজিবির এ কর্মকর্তা বলেন, দায়িত্ব পালন করতে গেলে…
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটে চাপে রয়েছে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী। এ পরিস্থিতিতে সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার পাশাপাশি নতুন করে মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিও কমানো সম্ভব হবে। শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এর আগে সকালে অর্থ…
বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে সরকার পরিবর্তনের চেষ্টা করছে বিরোধীরা; এমন অভিযোগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। তার দাবি, তরুণদের নেতৃত্বে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট করতে চাইছে কংগ্রেস ও তাদের সহযোগীরা। লখনৌয়ে শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং এসব অভিযোগ করেন। তিনি বলেন, প্রকৃত নির্বাচনী সংস্কারের উদ্যোগ নেয়ার পরিবর্তে বিরোধীরা নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সংঘাতের রাজনীতি করছে। রাজনাথের অভিযোগ, বিক্ষোভকারী গোষ্ঠীগুলো দেশের তরুণদের বিশৃঙ্খলার রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটেছিল, সেই…
পরিবর্তনশীল বৈশ্বিক সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির ট্র্যাজেক্টরি বা সঠিক গতিপথ ধরে রাখতে আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা বাংলাদেশকে অর্থায়নের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আইএমএফের এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের (এপিডি) প্রতিনিধি দলের সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনসহ উভয় পক্ষের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশের দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রস্তাবের ফাইনাল রিভিউ বা চূড়ান্ত পর্যালোচনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, নীতিগতভাবে আমাদের প্রস্তাবগুলো নিয়ে সব…
মধ্যপ্রাচ্য সংঘাত মোকাবিলায় ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, কেবল সামরিক শক্তি দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। ফিলিস্তিনিদের অস্বীকৃতি জানালে ইসরায়েলের নৈতিক অবস্থান ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি রয়েছে। গেল মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ওবামা বলেন, সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। ঐতিহাসিক ক্ষোভ, কঠোর মনোভাব ও গভীর বিভাজনের কারণে সহিংসতার এই ধ্বংসাত্মক চক্র তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের…
আজকের তরুণদের দূরদর্শী নেতৃত্বের ওপর ভর করেই আগামী দিনের একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ‘ফিউচার বাংলাদেশ’ আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন। বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতার ইতি টানার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার আরও বলেন, তরুণরা যদি তাদের মেধা এবং উদ্ভাবনী চিন্তাশক্তিকে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলকভাবে ব্যবহার করতে…
দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেল চালকদেরকে এ নিয়ম পালনে ব্যবস্থা নিতে হবে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি বিআরটিএ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনে নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ লক্ষ্যে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে ২০০ মিলিমিটার…
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত আছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসে রাজধানী প্যারিস থেকে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারদের ৮৬ শতাংশই নাবালক। ফ্রান্সে এর আগে কোনো আন্দোলনে এত সংখ্যক গ্রেপ্তারের নজির নেই। এদিকে শনিবার আন্দোলনকারীরা দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি সম্প্রচার সংবাদমাধ্যম বিএফএমটিভি। শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে জানিয়েছেন, সারা দেশে প্রায় ২০০টি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, এই বিক্ষোভ এখন আর কেবল শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ নেই, বরং এটি ‘শহুরে সহিংসতার আন্দোলনে’ রূপ নিয়েছে। রাজধানী প্যারিসসহ বেশ…
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারী নিহত হন। এ সময় গুরুতর আহত মুক্তা (৪০) নামে আরেক নারীকে মোহাম্মদপুর থানা-পুলিশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহত দুই নারীর মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
