২০২৫-২৬ হিসাব বছরে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ পরিশোধের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা বা এজিএম এর একদিন পরেই বিনিয়োগকারীদের হিসাবে অনুমোদিত নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করেছে। ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬ তারিখ) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতে ডিজিটাল প্লাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। সভায় যোগদানকারী শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৭ দিনে মারা গেছেন ১০৩ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু…
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৯ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩৮ জন,…
দুর্নীতির মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত ১৫ অক্টোবর আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি নিশ্চিত করে ইন্টারপোল। এর আগে গত বছরের ১১ নভেম্বর আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেয় আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক।
ফ্রান্সে স্কুলের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভ থেকে শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির সরকার জানিয়েছে, তারা অন্তত ১২০০ জনকে গ্রেপ্তার করেছে। এদিন আনুমানিক সাড়ে পাঁচ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। প্যারিসে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে লিমোজ শহরের সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে। এছাড়া বেশ কয়েকটি শহরে লুটপাটের ঘটনা ঘটে। সিটি হল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে ব্যাপক ভাঙচুরের খবরও…
বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। মূলত, ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন তিনি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তার ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের…
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কানাডার সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন দমকলকর্মীরা। প্রবল বাতাসে আগুন সামরিক ঘাঁটির সীমানা পেরিয়ে আশপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি জানিয়েছেন, ঘাঁটিতে একটি ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। তিনি একে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেন। কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে,…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অল্প সময়ের মধ্যে ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, যারা ভালো কাজ করছেন, তাদের উৎসাহিত করা হচ্ছে। অন্যায় ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় ভূমি-সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। মিজানুর রহমান মিনু বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে ভূমি নিয়ে বিরোধের অভিযোগ আসে। ভাইয়ে-ভাইয়ে, ভাই-বোনে…
তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং কমিশনে সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে প্রাথমিক কাজ। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন ও এসএএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো তথ্য কমিশনে নারী সদস্য নিয়োগ এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান বলেন, দায়িত্ব…
বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং ভবিষ্যতেও সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রোববার (১৮ অক্টোবর) রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচারের সমালোচনা করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পূজার মূল দর্শনের সঙ্গে…
