খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে আনসার-ভিডিপি বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূলের আনসার-ভিডিপি সদস্য-সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই মন্তব্য করেন তিনি। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর ৬৭০ জন শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা উল্লেখযোগ্য। ফেব্রুয়ারি মাসে সারাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…
সরকার গণমাধ্যম কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সমন্বিত রেগুলেশনের জন্য দেশে একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এ নিয়ে জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সমন্বিত রেগুলেশনের…
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৯ মে) তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা…
সারা দেশে হামের উপসর্গ নিয়ে সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে ৩ জন করে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ সময় হাসপাতালে সন্দেহজনক হাম রোগ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র…
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে কাজ করতে পারে। আজ (মঙ্গলবার) স্পিকার সংসদ ভবনে তার কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে। সাক্ষাতে তারা সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যে অধিকার নিশ্চিতে ককাসের ভূমিকা নিয়ে…
বলিউড অভিনেতা গোবিন্দ সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘মিসেস ইন্ডিয়া কুইন পেহচান মেরি সিজন ফোর’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি বের হওয়ার সময় ভক্ত ও পাপারাজ্জিদের ভিড়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময় তার একজন নিরাপত্তাকর্মী এক পাপারাজ্জিকে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তবে পুরো বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনেন গোবিন্দ নিজেই। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন এবং নিজের নিরাপত্তাকর্মীকে থামানোর নির্দেশ দেন। এমনকি পাপারাজ্জিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ও আমার বন্ধু’ এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি পাপারাজ্জির…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান এব্রাহিম আজিজির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকে। টেলিগ্রাফ ইউকে-কে এব্রাহিম আজিজি জানিয়েছেন, ট্রাম্প, নেতানিয়াহু এবং কুপার— ৩ জনের মাথার দাম নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ডলার। যে বা যারা এই ৩ জনকে ‘নরকে পাঠাতে পারবে’ তারা হবেন এই পুরস্কারের হকদার। তবে এখনও এটি অনানুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর্যায়ে আসেনি। “পার্লামেন্টে…
আসন্ন ঈদুল আজহা ঘিরে সিনে অঙ্গনে এখন ‘রকস্টার’ সিনেমা নিয়ে ব্যাপক উন্মাদনা চলছে। মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটির টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত এবং কারাবন্দী লুকে শাকিবকে দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। পর্দার সেই দুঃখী লুকের বাইরে সদ্য এক জমকালো ইভেন্টে অংশ নিয়ে নিজের কাজের সাফল্য ও মিলিয়ন ভিউজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই শীর্ষ নায়ক। অনুষ্ঠানে শাকিব খান জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও চারপাশ থেকে সাফল্যের খবর আসছিল। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে শাকিব খান বলেন, মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। আমি শুট করছিলাম ‘রকস্টার’-এর। আমি জাস্ট শুনতে পাচ্ছি…
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-শীর্ষক নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। যা ১৯ মে থেকে বাজারে প্রচলন করা হবে। মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়, নোটটি ১৯ মে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। ৫ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য হলো- অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বামপাশে…
