ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেতও দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর…
দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় তারা বিজয়ী হন। মঙ্গলবার রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন, রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। ঈদুল আজহার আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়ায় তাদের পরিবারে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এর আগে একই ক্যাম্পেইনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার মিলিয়নিয়ার হন। বিজয়ীদের হাতে চেক তুলে দেন…
রাজধানীর বারিধারার সড়কে রিকশা চালালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ রিকশা উদ্বোধন অনুষ্ঠানে প্রতীকী অর্থে তিনি রিকশার প্যাডেলে পা রাখেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের—যা মার্কিন পতাকার রঙের প্রতীক—বিশেষ নকশায় সাজানো ৫০টি রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে। আজ সকালে বারিধারার কূটনৈতিক এলাকায় জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ নকশার এই রিকশাগুলো ঢাকার সড়কে দুই দেশের বন্ধুত্বের বার্তা নিয়ে চলাচল করে।…
বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, আমাদের নির্বাচনী যে মেনিফেস্টো ছিল, যে মিটিং ছিল সেখানে উল্লেখ করেছি- আমরা খাল খনন কর্মসূচি শুরু করবো। আমরা সরকার গঠন করেছি এবং আমাদের প্রতিশ্রুত সেই খাল খনন শুরু করেছি। কারণ এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, কৃষি জড়িত, ভূমিকম্প পর্যন্ত জড়িত। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারে সমুদ্রের তীর ধরে একটি রাস্তা…
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায়…
যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি ফের হামলা শুরু করে— তাহলে ‘আরও অনেক নতুন চমক’ দেখাতে বাধ্য হবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গতকাল মঙ্গলবার সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে এ সতর্কবার্তা দিয়েছেন। এক্সপোস্টে আরাগচি বলেছেন, “ইরানে যুদ্ধ শুরু করার ২ মাসেরও বেশি সময় পার মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে এই যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, সেগুলোর সম্মিলিত দাম শত শত কোটি ডলার। প্রথম যে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেটি ছিল একটি এফ-৩৫ যুদ্ধবিমান; আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সেটি ভূপাতিত করেছিল।” “এই যুদ্ধ থেকে যে শিক্ষা এবং জ্ঞান আমরা নিয়েছি, তাতে এটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা করে,…
ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। বুধবার (২০ মে) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। লিখিত বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে প্রথম থেকে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। নাগরিকদের…
মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইসরায়েল নিজেদের ‘বিবেক’ হারিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ‘চ্যানেল-১৩’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি কোনো গণমাধ্যমে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎকার। মঙ্গলবার (১৯ মে) সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে কার্লসন বলেন, হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধগুলোতে বিপুল বেসামরিক হতাহতের ঘটনাই ইসরায়েলের ‘নৈতিক অবস্থান হারানোর’ প্রমাণ। সাক্ষাৎকারে তাকে যুক্তি দিয়ে প্রশ্ন করা হয়, ইসরায়েল আত্মরক্ষার জন্য এসব অভিযান চালাচ্ছে। জবাবে কার্লসন বলেন, তার মূল আপত্তি হলো—যুক্তরাষ্ট্রের অর্থে ইসরায়েলের সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘আমি ইসরায়েলের সমালোচনা করছি কারণ এর জন্য আমরাই অর্থ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের কোনো অর্থই ইসরায়েলকে দেয়া উচিত…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহতালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদেরকে দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি। বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঠাকুরগাঁওবাসীর ভালোবাসা ও সমর্থন তার জীবনের বড় শক্তি। এলাকার মানুষ তাকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি আগেও বলেছিলেন এটি তার শেষ নির্বাচন হতে পারে এবং সেই অবস্থানেই এখনো আছেন। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সদর উপজেলাকে…
