Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। রোববার (৩ মে) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের নামপরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের নামপরিচয়…

Read More

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এ উদ্যোগের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নেয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনাররা বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি কাঠমুন্ডুর এক পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম…

Read More

নতুন প্রজন্মের ওপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা করতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই। আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকেই এগিয়ে নিতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন বড় খেলোয়াড় হবে,…

Read More

আগামী ৫ মে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্চারি বিশ্বকাপ স্টেজ-২। যেখানে অংশ নেবেন বাংলাদেশের ১৩ আরচ্যার। এর মধ্যে আলোচনায় এসেছেন রিকার্ভ নারী আর্চার নাসরিন আক্তার। মাত্র ১৩ মাসের সন্তান রেখে দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। শনিবার (২ মে) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি। মাত্র ১৩ মাসের সন্তানকে রেখে বিশ্বকাপ খেলতে যাওয়া সম্পর্কে নাসরিন বলেন, বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনো অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি। তিনি বলেন, পরিবারের সহায়তা না থাকলে আমার পক্ষে দেশের বাইরে খেলতে যাওয়া সম্ভব ছিল না। তারা সন্তানকে…

Read More

নিজেদের জলদস্যু হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের পর ইরানিদের জাহাজ ছিনতাই করছে তাদের নৌবাহিনী। এরপর এসব জাহাজের কার্গো ও তেল বিক্রি করা হচ্ছে। যা থেকে তাদের লাভও হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১ মে) ফ্লোরিডায় একটি সমাবেশে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, “আমরা জাহাজের ওপর নামি এবং জাহাজের নিয়ন্ত্রণ নিই। এরপর কার্গো ও তেল নিয়ে নিই। এটি লাভজনক একটি ব্যবসা।” তিনি আরও বলেন, “আমরা জলদস্যুর মতো। আমরা এক প্রকার জলদস্যুই। কিন্তু আমরা (ইরানিদের সঙ্গে) কোনো খেলা খেলছি না।” গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর প্রেক্ষিতে ওইদিনই…

Read More

স্বৈরাচারের মতো আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। শনিবার (২ মে) দুপুরে  রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ‘দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন’ প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, কেউ যদি ‘পতিত স্বৈরাচারের’ মতো আচরণ করে, তাহলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে বিএনপি চিন্তিত নয়। তিনি বলেন, আশা করছি, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কাজ…

Read More

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায় ভিসা পরিষেবা চালুর কার্যক্রম। বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা প্রদান শুরু করলেও, ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে দেশটির দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনে জানিয়েছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন। বর্তমানে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ের কনস্যুলার বিভাগগুলো পূর্ণোদ্যমে কাজ…

Read More

রাজধানী ঢাকাসহ সারা দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সবাইকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

Read More

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তিত ডিজিটাল তথ্যব্যবস্থার জটিল সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানদাতা। তাদের সৃজনশীল জ্ঞান ও অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি সম্ভব। শনিবার (২ মে) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রকে একটি গাড়ির সঙ্গে উপমা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র একটি গাড়ির মতো। এতে মালিক হলেন জনগণ আর চালকের আসনে থাকেন নির্বাচিত বা অনির্বাচিত সরকার। চালক ভুল বা অপরাধ করলে স্টেকহোল্ডারসহ যাত্রীরা নানা অভিযোগ করেন। এরপরও আসন থেকে উঠতে চাননি চালক। কিন্তু শেষ পর্যন্ত ঘাড় ধরে তাকে বের করে দিয়েছেন মালিকরা।…

Read More

রাজধানীতে চাঁদাবাজিসহ নানা অপরাধ দমনে বিশেষ কার্যক্রম ‍শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ মে) রাজধানীর ‘কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ কথা জানান। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, বর্তমানে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না। বরং পুরনো দিনের সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নতুন করে শীর্ষ সন্ত্রাসীরা তৈরি হচ্ছে না। আগে যারা ছিল, তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। পুলিশ তাদের দমনে সর্বদা তৎপর আছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মো. সরওয়ার বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণেই অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে।…

Read More