Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হলো, আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সঙ্গে। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকদের জনমুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বিলম্বের শিকার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। কৃষকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য হয় তা নিশ্চিত করতে হবে। কৃষিকে কেবল…

Read More

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধারের লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানায়, সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে মাছ ধরার সময় এক জেলের মাধ্যমেই প্রথম বৃষ্টির মরদেহের সন্ধান মেলে। হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার এক সংবাদ সম্মেলনে তারা জানান, এক কায়াক চালক মাছ ধরার সময় দুর্ঘটনাবশত এই মরদেহের খোঁজ পান। ওই জেলে উপকূলে মাছ ধরার সময় তার ছিপের সুতা একটি ঝোপের মধ্যে আটকে যায়। সেই সুতা ছাড়াতে গিয়ে তিনি ঝোপের গভীরে প্রবেশ করলে তীব্র দুর্গন্ধ পান এবং একটি কালো প্লাস্টিকের ব্যাগ দেখতে পান।ব্যাগটির ভেতরে মানুষের দেহাবশেষ দেখে তিনি তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।  পুলিশ আরও জানায়, খবর পেয়ে তারা…

Read More

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোর ৪টায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। ফায়ার সার্ভিস সূত্র জানায়, নয়াদিল্লির বিবেক বিহার আবাসিক এলাকার একটি চার তলা ভবনের ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তা দ্রুত আরও ৬টি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো আনুমানিক ৫জন নিখোঁজ রয়েছেন বলে জানায় তারা। ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ফ্ল্যাটগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। পরে উদ্ধার অভিযানে ১০…

Read More

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সলিসিটর কার্যালয় থেকে বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে নির্বাচনের জন্যই মূলত তিনি পদত্যাগ করেছেন।

Read More

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ৪দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন । এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০ টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে আসেন। এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। সম্মেলনে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের…

Read More

ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরান থেকে তেল নিয়ে গেছে। এটি বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। এই ট্যাংকারে আছে ১৯ লাখ ব্যারল তেল। যেগুলোর দাম ২২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান। ট্যাংকার ট্রেকার রোববার (৩ মে) এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ট্যাংকারটির নাম ‘হিউজ’। এক সপ্তাহেরও বেশি সময় আগে এটিকে শ্রীলঙ্কায় সর্বশেষ দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি দিয়ে পার হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। ট্যাংকার ট্রেকার জানিয়েছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন নৌ-অবরোধ আরোপ করে তখন ‘হিউজ’ ইরানি জলসীমায় ছিল। ট্রেকার প্রতিষ্ঠানটি আরও বলেছে,…

Read More

আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন যা চলবে ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে স্বাস্থ্য খাতসহ জেলা প্রশাসকদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনের প্রথম দিন, রোববার সকাল সাড়ে ১০টায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সাথে মুক্ত আলোচনা। এবারের সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। ডিসি সম্মেলন উপলক্ষে আটজন…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১০৮টি হজ ফ্লাইটে মোট ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববা (৩ মে) সকালে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন। চলতি…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর স্পেশাল ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান নতুন প্রস্তাবে ১৪টি শর্ত দিয়েছে। যেগুলোর কিছু কিছু এখন প্রকাশ পাচ্ছে। এরমধ্যে অন্যতম একটি হলো ইরানের আশপাশে থাকা দেশগুলো থেকে মার্কিন সেনাদের সরে যেতে হবে। ইরানের ১৪ দফার প্রস্তাব পাওয়ার কথা শিকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এই প্রস্তাব থেকে ইতিবাচক কিছু হবে কি না। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পাঠিয়েছে। এতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। বার্তাসংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব…

Read More

কালবৈশাখীর আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়–বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা…

Read More