Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দুই মাস পর চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের অভয়াশ্রমগুলোতে মাছ শিকার শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আবারও জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। তবে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় শুরুতে কিছুটা হতাশা দেখা দিয়েছে তাদের মাঝে। শুক্রবার (১ মে) সকাল থেকেই চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। নদীতে ইলশেগুঁড়ি বৃষ্টি থাকলেও দেখা নেই রূপালি ইলিশের। গত ১ মার্চ থেকে শুরু হওয়া দুই মাসের এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে শেষ হয়। সরকারি এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই নতুন আশায় নদীর জলে নামেন চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত এলাকার হাজারো জেলে। সংশ্লিষ্টরা বলছেন,…

Read More

এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির কারণে ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে বলে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটেছে, ফলে কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিনেটে সাক্ষ্য দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একই যুক্তি তুলে ধরেন। তিনি দাবি করেন, ‘যুদ্ধবিরতির কারণে সংঘাত কার্যত থমকে গেছে’। এই ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ১৯৭৩ সালের আইনের অধীনে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা এখনও কার্যকর হয়নি। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,…

Read More

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা…

Read More

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ শুক্রবার। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখি পূর্ণিমা)…

Read More

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। তারা দুইজন টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। ঘটনার পর বড় ভাই হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং খুনের কথা স্বীকার করেন। এ ঘটনায় ইতালির পুলিশ অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে। নিহত নাসিরের বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, খুনি…

Read More

মহান মে দিবস আজ। শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিন। বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক এই দিনটি পালনের অংশ হিসেবে শুক্রবার (১ মে) সকাল ১০টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে দিবসটিকে ঘিরে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে…

Read More

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। সাধারণত প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়, এপ্রিল মাসের মতো মে মাসেও প্রতি লিটার ডিজেলে দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ ও কেরোসিনের দাম ১৩০ টাকায় অপরিবর্তিত থাকবে।

Read More

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মহান মে দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী তার বাণীতে ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী শ্রমিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ বছর মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।  এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই বিশ্বের সকল দেশের সাথে বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকের…

Read More

শ্রেণিকক্ষে জলাবদ্ধতার মাঝেই পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নগরীর ধর্মপুরে অবস্থিত কলেজের ডিগ্রি ও অনার্স শাখার ক্যাম্পাসে এ চিত্র দেখা গেছে। গত কয়েকদিনের টানা ঝড়-বৃষ্টির ফলে কুমিল্লা নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি প্রবেশ করেছে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে। এর আগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামমালা এলাকার ইশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে জলাবদ্ধতায় বেঞ্চে পা উঠিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল হয়। যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফোন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। বুধবার ইশ্বর পাঠশালা পরিদর্শন করেন সিটি করপোরেশন…

Read More

পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। এদের সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। সেখানে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জন হজযাত্রীকে চিকিৎসা সুবিধা দিয়েছে। মো. লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।…

Read More