Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

শ্রেণিকক্ষে জলাবদ্ধতার মাঝেই পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নগরীর ধর্মপুরে অবস্থিত কলেজের ডিগ্রি ও অনার্স শাখার ক্যাম্পাসে এ চিত্র দেখা গেছে। গত কয়েকদিনের টানা ঝড়-বৃষ্টির ফলে কুমিল্লা নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি প্রবেশ করেছে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে। এর আগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামমালা এলাকার ইশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে জলাবদ্ধতায় বেঞ্চে পা উঠিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল হয়। যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফোন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। বুধবার ইশ্বর পাঠশালা পরিদর্শন করেন সিটি করপোরেশন…

Read More

পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। এদের সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। সেখানে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জন হজযাত্রীকে চিকিৎসা সুবিধা দিয়েছে। মো. লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।…

Read More

বাংলাদেশের সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লার কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা উপমহাদেশ। এবার সেই অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের রাজধানী দিল্লিতে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি। আগামী ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার হাতে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা। ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবটি আগামী ৪ থেকে ৮ মে পর্যন্ত চলবে। দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের এই আসরটি এবার ১৫ বছরে পা দিচ্ছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এই প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে রুনা লায়লা লিখেছেন, `মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে এই কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ মোট সাতজন আইনজীবী এ রিটটি দাখিল করেন। এর আগে গত ৭ এপ্রিল তিন মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতির দায়িত্ব দেয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এই কমিটিতে আরও আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা। এদিকে জাতীয় ক্রীড়া…

Read More

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও গৌরবান্বিত করলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ওসমান গনি। দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানেত আয়োজিত ১১তম ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা–২০২৬’-এর কেরাত বিভাগে গৌরবময় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আঙ্কারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড কালচার সেন্টারে আয়োজিত জমকালো ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট এরদোয়ান অন্যান্য বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন। এবারের প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়—হিফজুল কুরআন ও কেরাত।…

Read More

পানির ভেতরে থাকা অদৃশ্য দূষণ মাইক্রোপ্লাস্টিক। এখন বিশ্বজুড়ে বড় এক হুমকি। নদী, সমুদ্র থেকে শুরু করে ট্যাপের পানিতেও পাওয়া যাচ্ছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। তবে নতুন এক গবেষণা বলছে, এর সমাধান লুকিয়ে থাকতে পারে এক পরিচিত প্রাকৃতিক গাছেই। ব্রাজিল ও যুক্তরাজ্যের একদল গবেষক জানিয়েছেন, একটি দ্রুতবর্ধনশীল গাছের বীজ ব্যবহার করে পানির প্রায় ৯৮ দশমিক ৫ শতাংশ মাইক্রোপ্লাস্টিক দূর করা সম্ভব। এই গাছকে অনেকেই সজনে গাছ বা মরিঙ্গা গাছ বা অলৌকিক গাছ নামে চেনেন। কারণ এটি শুধু পুষ্টিগুণেই নয়, চিকিৎসা ও পানি বিশুদ্ধকরণেও কার্যকর। গবেষণাটি মূলত প্রকাশিত হয় চলতি বছরের এপ্রিল মাসে। গবেষণাটি পরিচালনা করেন ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান…

Read More

পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও নকল বন্ধসহ শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যালেন্সর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষা কারিকুলাম ইতোমধ্যে দুইবার সংশোধন হয়েছে এবং তৃতীয়বারের জন্য প্রস্তুতি চলছে। পাশাপাশি ট্রেড কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন শেষে নগরীর টাউনহল এলাকায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর আমরা প্রায় ঊনচল্লিশটি সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি। এসব কার্যক্রম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। এর মধ্যে কিছু ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, কিছু বাস্তবায়নের পথে রয়েছে। আর কিছু সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন। তিনি আরও…

Read More

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি নিজেদের সমর্থন জানাতে রাস্তায় নামে সাধারণ মানুষ। খবর আল-জাজিরার। দেশটির রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজার মানুষের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশকে ছেড়ে যাওয়ার দাবি জানায়। এছাড়া মিছিল ও সমাবেশে দেশটির সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষে স্লোগান দিয়ে ইরানিরা যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ এবং বন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়। একই…

Read More

দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হতে না পারায় প্রাণহানি ঠেকাতে বেশকিছু নির্দেশনা জারি করেছে (বিআরটিএ)। এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গণবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে। এ প্রেক্ষাপটে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (Emergency Exit)’ চিহ্নিত করার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্টিত হয়। তাদের এই ফোনালাপের বিষয় ছিল ইউক্রেন ও ইরান যুদ্ধ। রুশ প্রেসিডেন্টের এক সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ফোনালাপটি রুশ পক্ষের উদ্যোগেই অনুষ্ঠিত হয়। উশাকভের ভাষ্য মতে, পুতিন ট্রাম্পকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি ‘সঠিক’। এটি আলোচনার সুযোগ করে দিয়ে পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে,…

Read More