চলতি বছরের হজ কার্যক্রমে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে এ তথ্য জানানো হয়। সর্বশেষ মৃত্যুবরণকারী হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। তিনি রংপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা এবং সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এটি চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু। এর আগে, মারা যাওয়া অন্য ছয়জনের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে রয়েছেন জামালপুরের মো. আব্দুল হাই (৬১), শেরপুরের মো. আবদুল্লাহ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়াই এ ঘটনা ঘটে। শামীম মিয়া টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশে থাকা অন্যান্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে শামীমের মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত শামীমের পরিবারকে খবর দেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।…
বলিউডের অন্যতম আলোচিত ফ্রাঞ্চাইজি ‘ডন’। শাহরুখ খানের পর এই আইকনিক চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই চর্চায় ছিল ‘ডন ৩’। তবে শুটিং শুরুর আগেই মেঘ না চাইতেই বৃষ্টি হঠাৎ করেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান রণবীর। যা নিয়ে ইন্ডাস্ট্রিতে জলঘোলা হয়েছে দীর্ঘ সময়। এবার সেই বিতর্ক এবং রণবীরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার। ফারহান আখতারের ভাষ্যমতে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে এক বড়সড় জীবনমুখী শিক্ষা দিয়েছে। তিনি বলেন, ‘আমি যা শিখেছি তা হলো, অপ্রত্যাশিত সব কিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত। যতক্ষণ পর্যন্ত না ক্যামেরায় শুটিং শুরু হচ্ছে, ততক্ষণ কোনো কিছুই নিশ্চিত নয়। এই ঘটনা থেকে আমার…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। পর্দায় তার সহজাত অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার প্রশংসার বদলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই কারণেই তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও সোশ্যাল মিডিয়া ট্রলিং। সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী। ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক এক সংগীত সন্ধ্যায় উপস্থিত পাপারাজ্জি ও অতিথিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন…
ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তটিনী নীল রঙের একটি ফ্লোরাল অফ-শোল্ডার পোশাক পরেছেন। মাথায় ম্যাচিং ব্যান্ড এবং কানের দুল তার লুকে যোগ করেছে বাড়তি আভা। প্রতিটি ছবিতে তার সেই চিরচেনা মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। কখনো উদাস ভঙ্গিতে আবার কখনো প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। তটিনীর এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরা তার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।’ আরেকজন লিখেছেন,…
রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রীন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার) সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এসব পদক্ষেপের কথা বলেন। সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করছেন। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম প্রশ্ন রাখেন রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রীন সিটি রূপে গড়ে তুলতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না? জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রীন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি…
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার দেশটির শর্তের লঙ্ঘন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে দেওয়া হয়েছে এ বার্তা। পোস্টে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাহলে তা ভিসার শর্তের পরিপন্থী। এ ধরনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। দূতাবাস আরও জানায়, এ ধরনের কার্যক্রম…
রাজবাড়ীতে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় সুমনের কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়েটি কোল থেকে ছিটকে পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে সওদা করতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার…
নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কে টিকিয়ে রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে (আইআরজিসি) সহযোগিতা করার অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। খবর রয়টার্সের। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট জানান, তার মন্ত্রণালয়ের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে, নিষেধাজ্ঞার কোপে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের— তা মন্ত্রণালয়ের বিবৃতি কিংবা ট্রেজারিমন্ত্রীর এক্সবার্তার কোথাও উল্লেখ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ইরানের তেল বাণিজ্যের ওপর আগে থেকেই একাধিক নিষেধাজ্ঞা…
দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুইটি প্যানেলের মধ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) ২৩টি করে পদে প্রার্থী দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের…
